somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদের ফ্যান'দের জন্য সুখবর!

১৪ ই মে, ২০১১ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা মনে করছেন হুমায়ূন আহমেদের প্রায় সব বই পড়ে ফেলেছেন, অর্থাৎ দোকানে গেলে সমগ্র কিনবার সময় অনেক পড়া গল্প দেখে ভাবছেন যে এই সমগ্রের অনেক গল্পই ত পড়া তাই আর কিনব না, অথবা একটি গল্পের/উপন্যাসের একক বই কিনতে চান না এই মনে করে যে টাকা খরচ করে একটি গল্প কিনার পর একদিনেই ত তা পড়ে শেষ হয়ে যাবে, তাদের জন্য এই বই টি। এমন অবস্থা হয়েছিল আমার লন্ডনের ব্রিকলেনে সংগীতা লিমিটেডের দোকানটিতে ঢুকবার পর। সেখানে হুমায়ূন আহমেদের অনেক গুলা সমগ্র আছে, কিন্তু যেটাই খুলি দেখা যায় সব গল্পই পড়া, কিংবা মাত্র একটি/দুটি গল্প এখনো পরা হয়নি। এখানে বই এর দাম তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে প্রায় তিনগুন। তাছাড়া আমি লন্ডন গিয়েছিলাম শুধুমাত্র বই কেনার জন্যে, কারন আমি যে শহরে থাকি সে শহরে বাংলা বই এর দোকান নেই। আমার শহর থেকে লন্ডন যেতে সময় লাগে দুই ঘন্টা আর খরচ পরে ৩০ পাউন্ড

এখন বইটির প্রসংগে ফিরে আসা যাক। বইটি হুমায়ূন আহমেদ সংকলন করেছেন উনার প্রিয় পাঞ্চাশটি ছোট গল্প নিয়ে। সূচীপত্রে চোখ বোলালেই দেখতে পাবেন অনেক না পড়া গল্প। একটি গল্প পড়ে খুব অবাক হলাম। গল্পটি যে সময়ে লেখা হয়েছিল সেই সময়ে সেন্টের শিশির দাম ছিল মাত্র ত্রিশ টাকা। উনার লেখালেখির সূচনা থেকে বর্তমান পর্যন্ত প্রায় সকল সময়ের লেখা ছোট প্রিয় গল্পগুলাই স্থান পেয়েছে।

কোথাও বের হলে বইটি সংগে নিয়ে বের হই। সিনেমা হলে শো শুরু হতে দেরী হলে, বাস স্ট্যান্ডে বাসের জন্যে অপেক্ষা করলে, ভার্সিটির ক্লাসে লম্বা ব্রেক পড়লে বইটি পড়া শুরু করি। বারো পাউন্ডে পয়সা উসুল হয়েছে।
বইটি প্রকাশ করা হয় ২০০৯ এর বইমেলায়। বাংলাদেশী মূল্য ৪০০ টাকা। ইংল্যান্ড এ মূল্য ১২ পাউন্ড।

ধন্যবাদ
-জোবায়ের বিন ইসলাম
(কমেন্ট ব্যান এ আছি। সিরিয়াস ব্যান। নিজেকে বোবা বোবা লাগছে। তাই বন্ধুর সাহায্য নিলাম)
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১১ রাত ২:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×