আমি এবার বিজয় মিছিল বা(এক দিনের মায়াকান্না) ভন্ডামীতে যাব না,আমি আবার যুদ্ধে যাবো।
ফেসবুক আর ব্লগের কল্যানে এ সময় অনেক কিছু শিখা যায়।মহান এ যুদ্ধে যারা স্বজন হারিয়েছেন বা কথিত রাজাকারদের দ্বারা অত্যাচারের স্বীকার হয়েছেন তারা নাকি আজ আনন্দে আত্মহারা !!স্বাধীনতার এতো বছর পর নাকি রাজাকারদের বিচার হয়েছে।জাতি নাকি আজ কলঙ্ক মুক্ত!!আজ আমরা একটি বিজয় দিবস পালন করবো,কলঙ্ক মুক্ত বিজয় দিবস।
আজকের এই দিনে মন থেকে আরেক বার থুথু ছিটালাম সেই সব পাক সেনাদের মুখে।পৃথিবীর সবটুকু ঘৃনা নিয়ে ধিক্কার দিলাম সেই সব রাজাকারদের।যাদের কারনে আমরা হাঁরিয়েছি আপনজন।
আমি এবার বিজয় মিছিলে যাবো না।যাবো না কোথাও ফুল দিতে বা ভন্ড নেতা আর সুবিধাবাদীদের মতো গলা ফাটাবো না।১৯৭১ থেকে ২০১৫।যারা হাঁরিয়েছে তাদের আপনজন।যাদের সন্তান বা স্বামী গুম হয়েছে রাজনীতির নোংরা খেলায়।যে বোন বা মা ধর্ষন হয়েছে তার আপনা ভাই বা সন্তান দ্বারা।যে মুক্তিযোদ্ধারা আজ ও পায়নি তাদের সম্মান।আমি আজ স্বাধীন দেশের সেই সব মানুষদের কাছে যাবো।আমায় ক্ষমা করো,পা ধরে মিনতি করি।তোমাদের সন্তান হাঁরিয়ে গেছে,তোমরা ইজ্জত দিয়েছ স্বাধীন দেশে!!রাতের আড়ালে নয় সবার সামনে দিনের আলোকে!!সবার সাথে সেদিন মা আমি ও তাকিয়ে দেখেছি স্বাধীন দেশের রাজাকার আর খুনিদের বিজয় মিছিল। জানিস মা,তাদের জন্য কোন বিচার নেই,তারা তো সোনার বাঙ্গালার সোনার ছেলে!!!তারা তো আর পাকি নয়,বা নয় রাজাকার।আর তাই তাদের নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই।আমাদের সব চিৎকার পাক কুত্তাদের নিয়ে।সেই কুত্তাদের দেশের মানুষ আজ আমার দেশে খেলতে আসে টাকা পাবার লোভে।এটা নিয়ে ফেসবুক বা ব্লগ গরম করে ফেলতে পারি।লিখতে লিখতে কি বোর্ডটা ও নষ্ট করে ফেলতে পারি।কেবল পারি না মা তোর ইজ্জত রক্ষা করতে।স্বাধীন দেশে তোর বুক খালি হতে পারে,আদরে লালিত তোর মেয়ের দেহ ছিড়ে খেতে পারে হায়েনারা।কেবল বিচার হতে পারে না স্বাধীন দেশের সোনার ছেলেদের!!
মা গো ক্ষমা করো,তোকে গালি দিচ্ছি বলে।শোনে রাখ তুই,স্বাধীন দেশে যারা এগুলো করছে আর তাদের পাশে যারা তারা সবাই তোর গর্ভে জন্ম নেওয়া জারজ সন্তান,যা তুই ধারন করেছিস ৭১ এ।মমতাময়ী মা তুই তাই আতুঁড় ঘরে পারিস নি তাদের গলা টিপে হত্যা করতে।তোর সেই জারজ সন্তানগুলো আজ গা-গতরে অনেক শক্তিশালী।তুই জানিস মা যারা দেশ স্বাধীন করেছে বলে আজ গলা ফাটায়,ক্ষমতায় যায়,তোর জারজ সন্তানগুলো তাদের আচঁলের নিচে বেড়ে উঠে।তাই তাদের বিচার করার শক্তি আজ হাঁরিয়ে ফেলেছি।
আমি আবার যুদ্ধ চাই মা,একটি যুদ্ধ।যে যুদ্ধে হত্যা করা হবে স্বাধীন দেশের রাজাকার আর তাদের নেতা- নেত্রীদের।। মা গো,তোর চোঁখে আজ ছানি পড়েছে,সোনার দেহ আজ কুঁচকে গিয়েছে,আমি জানি লাঠিতে ভর করে হাঁটতেই তোর অনেক কষ্ট।আর কিছুটা দিন বেঁচে থাক।তোর বিশ্বজিৎ,নুর হোসেনের,ডাঃমিলনের মতো সোনার ছেলেদের সাথে তুই সেদিন মিছিলে যাবি,ফুল দিবি আর চিৎকার করে বলবি এ জাতি আজ সত্যিকার ভাবে রাজাকার আর কলঙ্ক মুক্ত হলো।আর কিছু দিন মা।আমি বা আমরা আবার যুদ্ধে যাবো।তুই আবার স্বাধীন হবি।বিনিময়ে হয়তো আবার হাঁরাবি তোর স্বামী-সন্তান নয়তো তোর ইজ্জত।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





