ভাবসিলাম আইজ সত্যি সত্যি জামা'তটা মিস হয়ে গেলো !!
১ টা ১০ এর দিকে গোসলখানা থেইকা বাইর হইয়া টুপিটা নিয়া কিছুক্ষণের জন্য উসাইন বোল্ট হইয়া গেলাম। বড়জোর তিন মিনিটের মাথায় নিজেরে আবিষ্কার করলাম মসজিদের সমনে ( মসজিদ কাছেই ছিলো অবশ্য )
যাক নামায ইস্টার্ট হয় নাই
কিন্তু ব্যাপক ভিড়
হায় হায় পাইয়া ও পাইলামনা
আল্লাহর নাম নিয়া ভিড়ের মধ্য দিয়া পৌঁছাইলাম দুইতলায় । ও রে এ এ এ এ পুরাই মাইনসের বিস্ফোরণ
উঁকি মাইরা দেহি পরথম কাতারে সব আরামসে বইসা আসে । যাক যা হওয়ার হইব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





