পিচ্চির নাম মামুন ।খুব বেশিদিন হয়নি তার সাথে আমার পরিচয়ের ।আসলে ঐ ক্যান্টনে খাওয়াদাওয়া করতাম ঠিকই তবে সে আসল অল্প কয়দিন হল,কিন্তু এই অল্প কয়দিনের মাঝেই তার সাথে আমার ব্যাপক সখ্যতা ।বড়জোর থ্রী কি ফোরে পড়ে ।ক্লাস ব্রেক এ টুকটাক ঝাল নাস্তা (সিঙ্গাড়া,সমুচা )আর সবশেষে এককাপ চা।উফফ্ কি চা টাই না বানায় !!!
আজকে কাহিনী হইল কি রাতের খাবার খেয়েই গেলাম তার দোকানে।উদ্দেশ্য একটাই!চা,তা ও শীতকাল বলে কথা।বরাবরের মতই কিছু বলার অপেক্ষা রইলনা,আমি গেলাম আর সে বলে ভাইয়া একটু দারান,চা দিতাসি।পাশে দুজন ও অবশ্য চা এর অর্ডার করেছিল।একটা বিষয় লক্ষ্য করলাম,আমার সামনে দিয়ে আগে তাদের চা দিচ্ছে(যদিও আমি তাদের আগেই বলেছিলাম)
কিছু না বলে নিশ্চুপ দাড়িয়ে রইলাম।ওদের চা দেয়া শেষে মামুন বলে আপন্যেরটা একটু পরে,ভালো কইরা বানান লাগবোতো।যাক কিছুক্ষণের মধ্যেই সে চা নিয়ে হাজির হল।মুখে তার মৃদু হাসি।
“ভাইয়া চা কেমন হইসে”? মাথায় হাত বুলিয়ে বললাম হুম্ম অনেক অনেক ভালো হইসে।ওরে তার খুশি যেন আর ধরেনা।
সত্যিই ভালো লাগল ভীষণ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





