somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাঁকে এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত !!!!!!!!!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চমৎকার....
অসাধারণ আমাদের বিচার ব্যবস্থা । কি দক্ষ ম্যাজিস্ট্রেট শেখ কামাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত !!!!!!!!
প্রকাশ্যে খুন করে বুক ফুলিয়ে পুলিশ নামক জানোয়ারদের সাথে কাধে কাধ মিলিয়ে দাবড়ে বেড়ানো যায় এই দেশে..........
ধিক সরকারকে.......... ধিক এই বিচার ব্যবস্থাকে..........



হরতালের সময় পুলিশের নির্যাতনের শিকার ব্যক্তিটির এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর দিলকুশা এলাকায় পুলিশ তাঁর গলা ও বুকে বুট দিয়ে চেপে ধরে।
গতকাল শুক্রবার পত্রিকায় ছবিটি ছাপা হয় । মতিঝিল থানার পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম ইউসুফ আলী। থানার কাগজপত্রে তাঁর বাবার নাম মোহাম্মদ আলী, গ্রামের বাড়ি নীলফামারী সদরের ব্যাঙমারী ডাঙ্গাপাড়া বলে লেখা রয়েছে। বর্তমান ঠিকানা শাহজাহানপুরের ২৮/এ রেলওয়ে কলোনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিলকুশা এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হরতালের সমর্থনে জামায়াতের একটি মিছিল বের হয়। পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা বিভিন্ন ভবনে গিয়ে আশ্রয় নেয়। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের ফটকে ইউসুফ আলীকে আটক করে পুলিশ। তাঁকে সেখানে ফেলে মারধর ও বুট দিয়ে চাপা দেওয়া হয়। এ সময় ইউসুফ বলতে থাকেন, ‘ভাই, আমি মিছিল করি নাই।’ পুলিশ তাঁর কথায় কান না দিয়ে ভ্যানে তোলার পর আবার মারধর করে।
পুলিশ জানিয়েছে, থানায় আনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ কামাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত ইউসুফকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। থানার কাগজপত্রে ইউসুফের বিরুদ্ধে অভিযোগের বিবরণীতে লেখা রয়েছে, ‘বিক্ষোভ মিছিল করে সদর রাস্তা দিয়া আসার সময় উচ্ছৃঙ্খল মিছিলকারীদের বিক্ষোভের কারণে গাড়ি চলাচল বিঘ্ন ঘটেছে ও জনমনে ভীতি ও ত্রাসের সৃষ্টি হয়েছে।’ তাঁকে দণ্ডবিধির ৩৫৩ ধারায় দোষী সাব্যস্ত করা হয়।
প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি ইউসুফের গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জেনেছেন, তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। মিলন ও তৌহিদুল নামের দুজন গ্রামবাসী জানান, ইউসুফ ইসলামী ব্যাংকে চাকরি করেন।
এদিকে গতকাল শুক্রবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী ও ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের জরুরি বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিষয়টি তোলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর। পরে এ বিষয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ শীর্ষস্থানীয় নেতারা আলোচনা করেন।
সূত্র জানায়, বৈঠকে বলা হয়, এ ঘটনা সত্য হয়ে থাকলে তা সরকারের জন্য বিব্রতকর। তবে এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। অনেকেই মনে করেন, এটা কারসাজিমূলক অথবা পরিকল্পিত। সরকারকে বেকায়দায় ফেলতে কেউ ষড়যন্ত্রমূলক এটা করতে পারে। কারণ, হরতালের দিন বিরোধী দলের এ রকম কোনো পিকেটিং ছিল না যে পুলিশকে কঠোর কোনো ব্যবস্থায় যেতে হবে। পরে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। ঘটনার সত্যতা জানতে তদন্ত করার সিদ্ধান্ত হয়।
যোগাযোগ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ বিষয়ে ফোনে কথা বলতে অসম্মতি জানান।


সূত্র:প্রথম আলো



এন টিভিতে প্রচারিত পূর্ণ ভিডিও দেখুন......


৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×