somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়োগার ১০টি উপকারিতা।

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইয়োগা প্রেমীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ নিয়ে বহু বৈজ্ঞানিক গবেষণা সম্পন্ন হয়েছে। সেখানে বলা হয়েছে, ইয়োগা কেবল দৈহিক নয়, মানসিক উন্নতির জন্যও অতি জরুরি। এখানে ইয়োগার ১০টি উপকারিতার কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা।

১। মানসিক চাপ কমানোর শেষ চিকিৎসা: মানসিক চাপ দূরীকরণের শেষ ওষুধ হতে পারে ইয়োগা। গবেষণায় বলা হয়, ইয়োগা চর্চা স্পষ্টভাবে স্ট্রেস এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এমনকি অ্যাংজাইটির মতো মারাত্মক মানসিক সমস্যার ঝুঁকি কমিয়ে আনে ইয়োগা।

২। ঘাম ঝরানোর কাজে: এমনিতেও ইয়োগা দারুণ দৈহিক ব্যায়াম। হৃদযন্ত্রের সুস্থতা আনে এই ব্যায়াম। হৃদযন্ত্রকে আরো সুষ্ঠুভাবে রক্ত সঞ্চালনে সক্ষম করতে ইয়োগার বিকল্প নেই। গবেষণায় বলা হয়, বিশেষ করে মধ্যবয়সীদের জন্য ওজন নিয়্ন্ত্রণে সবচেয়ে স্বাস্থ্যকর উপায় হতে পারে ইয়োগা।

৩। দেহে শক্তি আনতে: ব্যায়ামের মাধ্যমে সুস্থতাসহ দেহ পায় শক্তি। পেশির আদর্শ গঠনে ইয়োগা দারুণ কার্যকর ব্যায়াম। হাত-পা এবং গোটা দেহের অতি জরুরি পেশিগুলোকে সুঠাম করতে সহায়ক এটি।

৪। স্মৃতিশক্তি বৃদ্ধিতে: স্মৃতিশক্তিকে ঝকঝকে করতে ইয়োগা উপকারী ব্যায়াম। ‘সান সল্যুশনস’ এবং ‘ডাউনওয়ার্ড ডগ’ চর্চা করে দেখুন। এতে মস্তিষ্কে কার্যকারিতার উন্নতি ঘটে। কঠিন ব্যায়ামের পরও এই ইয়োগা আপনার মস্তিষ্ককে পরবর্তী কাজে উৎসাহী করে তুলতে পারে।

৫।ব্যথা কমাতে: ঘাড়, হাঁটু বা পিঠের ব্যথা নিরসনে ওষুধের মতো কাজ করে ইয়োগা। দেহের এসব অংশের অ্যান্টিডোটের মতো কার্যকর ইয়োগা। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষণায় বলা হয়েছে, ক্রনিক ব্যথা দূর করতেও চিকিৎসাব্যবস্থার অন্যতম অংশ হতে পারে ইয়োগা।

৬। ঘুমের সমস্যা দূর করতে: যাদের ঘুম আসে না তাদের সেই সমস্যার সমাধান দেয় ইয়োগা। এর চর্চায় ইনসমনিয়ার মতো সমস্যা দূর হতে বেশি সময় লাগে না। রাতের বিশেষ কিছু ইয়োগা চর্চায় ঘুম হবে আরো গভীর ও স্বাস্থ্যকর।

৭। মাইগ্রেনের চিকিৎসায়: যাদের মাইগ্রেনের ব্যথা রয়েছে তাদের জন্যও চিকিৎসা হতে পারে ইয়োগা। ২০০৭ সালের এক গবেষণায় বলা হয়েছে, মাইগ্রেনের রোগীদের থেরাপির মতো কাজ করে ইয়োগা।

৮। মন ভালো করতে: মন-মেজাজ খারাপ থাকলে নিমিষেই তা ভালো করে দিতে পারে ইয়োগা। গবেষণায় বলা হয়, ইয়োগার মাধ্যমে যৌন তৃ্প্তি মেলে। নারী-পুরুষ উভয়ই যৌনজীবনটাকে তৃপ্তিকর করতে ইয়োগার আশ্রয় নিতে পারেন।

৯। চটপটে হতে: নিয়মিত ইয়োগার মাধ্যমে পেশি অনেক চটপটে কাজে সহনীয় হয়ে ওঠে। আপনি আগের চেয়ে অনেক বেশি উচ্ছ্ল ও উদ্যমী হয়ে উঠবেন ইয়োগার কল্যাণে।

১০। সুখী হতে: সুখকর অনুভূতি দেয় ইয়োগা। দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে ইয়োগায় বসলে মুহূর্তেই মনটা ভালো হয়ে যায়। দীর্ঘমেয়াদি সুখ লাভে তাই ইয়োগা অতুলনীয় এক ব্যায়াম।

ারো ব্লগ পেতে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×