আজকে আমি বাসা থেকে বাসে করে অফিসে আসছিলাম, মৎস্য ভবনের সামনে সিগনালে বসে আছি, ঠিক তখন দেখলাম যে, সামনে পুলিশের গাড়ি আর পিছে বাংলাদেশের পতাকা লাগানো আরেকটি গাড়ি। আমার আর বুঝতে বাকি রইল না যে, ওটা কোন মন্ত্রী যাচ্ছে। ঘটনা হল, গাড়িটা উল্টো রাস্তায় ঢুকল। মানে হচ্ছে বেআইনি ভাবে উল্টো দিক দিয়ে গেল। আমাদের দেশে যারা আইন বানায় তারা আইন না মানলে সাধারণ জনগণ কেন মানবে??? কিন্তু সাধারণ জনগণকে আইন মানতে বাধ্য করা হয়। তো হতেই পারে, কিন্তু যারা আইন বানিয়ে আইন মানে না তাদের কি শাস্তি হওয়া উচিত??? আমার মতে, সাধারণ জনগণের যদি আইন না মানলে জেল হয়, তাহলে এসব মন্ত্রি-এমপিদের ফাঁসি হওয়া উচিত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের দেশে এরাই থাকে আইনের আওতার বাইরে। আর আমাদের দেশের সাধারণ জনগণ থাকে আইনের লাঠির নিচে। আবার এই মন্ত্রী-এমপি ক্ষমতায় থাকে এই জনগণের ভোটে বা সমর্থনে। এখন অবশ্য জনগণের ভোট ও সমর্থন কিছুই লাগে না। কারণ এদেশের জনগণের চামড়া হয়ে গেছে গণ্ডারের চামড়ার মত। কিছুই যেন টের পায় না। যতদিন এদেশের তথাকথিত শিক্ষিত জনগণ জেগে না উঠবে ততদিন এদেশের এই কুলাঙ্গারগুলো জনগণকে মেরে মেরে তাদের রক্ত খাবে। এখানে তথাকথিত শিক্ষিত বললাম একারণে, শিক্ষিত হলে তো এভাবে দেশ চলতে পারে না !!!!!!! এখনই সময় জেগে উঠার।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



