somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার বলায় স্বরাষ্ট্রমন্ত্রীর মানহানি : কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মামলা, আদালতে তলব

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মানহানির মামলা হয়েছে। মামলার শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান আগামী ১৮ এপ্রিল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে (বীরোত্তম) আদালতে তলব করেছেন। আরো জানতে ক্লিকান

গত ৯ ফেব্রুয়ারি কৃষক শ্রমিক জনতা লীগের জাতীয় কাউন্সিলে দেয়া ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান রাজাকার ছিলেন জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, “তারা ’৭১ সালে পাকিস্তান সরকারের অধীনে ডিসি ছিলেন। প্রশাসনে থাকা রাজাকাররা অন্য রাজাকারদের থেকে দেশের বেশি ক্ষতি করেছিল। ঘরে এসব বড় বড় রাজাকার রেখে বাইরের রাজাকারের বিচার জনগণ মানবে না। এজন্য সরকারকে আগে তাদের বিচার করতে হবে।” তিনি ওইদিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করে রাজাকার হিসেবে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, “তার বিরুদ্ধে বিচার শুরু হলে আমি সাক্ষী দেব।”

এ বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মুক্তিযোদ্ধা আমিন মজুমদার বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটি উকিল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়- মহিউদ্দীন খান আলমগীরের পরিবারের কেউই রাজাকার নন, স্বাধীনতা যুদ্ধে তার পরিবারের সদস্যরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও মুক্তিযুদ্ধের প্রতিটি পদক্ষেপে তাদের অংশীদারিত্ব জাতির নিকট প্রমাণিত। তাকে রাজাকার হিসেবে শনাক্ত করা উদ্দেশ্যমূলক, বেআইনি ও মানহানিকর।”

এরপর কাদের সিদ্দিকী স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরকে আদালতে যাওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করেন। অবশেষে বিষয়টা আদালতেই গড়াল। দেখা যাক এর শেষ কোথায় গিয়ে দাঁড়ায়।


আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে রাজাকার নূরু মাওলানার মামলা
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
১৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×