somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানসিক চাপ কমানোর ১০ টিপস্

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যস্ততার জীবনটাতে কত তুচ্ছ বিষয় যে বিরক্তির কারণ হয়ে উঠতে পারে সেটা আর তাদের বুঝিয়ে বলার প্রয়োজন হয় না। এবিরক্তিও সৃষ্টি করে মানসিক চাপ। তবে চাপ যেভাবেই আসুক না কেন সেটা নিয়ন্ত্রণে আনাটা বেশ জরুরি। মানসিক চাপ কমাতে আজ আপনার জন্য রইল ১০টি কৌশল।

১. মানসিক চাপের যত উৎস আছে সেগুলো খুঁজে বের করুন আর সমাধান
করে নিন। যদি ভিড়টা আপনার কাছে বড় বিরক্তি লাগে তবে বাজার
করতে খোলা বাজারে না গিয়ে সুপার মার্কেটে যান বা লোকাল গাড়ির
ঠেলাঠেলি ছেড়ে সিটিং গাড়িতে যাতায়াত করুন। এসবে অন্তত ভিড়টা কিছু কম হবে। আসতে-যেতে যেসব বস্তু আপনার বিরক্তির কারণ সেগুলোকে এড়িয়ে চলুন।

২. যদি অবস্থাটা এমন যে কাজে দেরি হওয়াটা যেন শনি গ্রহের মতো লেগে গেছে আপনার সঙ্গে। তবে একখণ্ড কাগজ আর একটা কলম হাতে নিয়ে বসুন। হিসাব করে দেখুন সারা দিন কত সময় আপনি কোন কাজে দিচ্ছেন। কাজে বের হতে কি দেরি করছেন? সব কাজের জন্য প্রয়োজনীয় সময় দিয়ে দেখুন। যদি এমন হয় যে, কিছু কাজের জন্য ঠিক পরিমাণ সময় পাওয়া যাচ্ছে না তাহলে আপনি সত্যিই অনেক বেশি কাজ করছেন। এ রকম হলে কিছু কাজ কমিয়ে নেয়াটাই ভালো হবে।

৩. বাজি ধরে খেলার মানসিকতা ঝেড়ে ফেলুন। এতে অনেক সময় বাড়তি মানসিক চাপ এসে পড়ে। তাই কেউ বাজিতে খেলতে এলে সরাসরি তাকে নাকচ করুন। বিশেষ করে যে খেলায় আপনি জানেন যে নিজে হেরে যাবেন সেখানে ভুলেও বাজি ধরতে যাবেন না।

৪. মানসিক যন্ত্রণাটা কিছুতেই না কমলে ঘুমাতে চেষ্টা করুন। নীরব কিছু সময় হয়তো আপনার সমস্যাটাকে সহজভাবে চিন্তা করার সুযোগ করে দেবে। আর যেসব মানুষ আপনার মানসিক চাপটা বাড়াতে পারে তাদের এড়িয়ে চলুন। কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে যদি আপনার খুব ভালো আন্তরিকতা না থাকে অথচ কিছু সময় আপনাকে বাধ্য হয়ে তার সঙ্গে কাটাতে হয়, তবে এমন সময় চেষ্টা করুন অন্য কাউকে আপনাদের পাশে রাখতে। এতে তার সঙ্গে কোনো রকম সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যায়।

৫. অন্যরা আপনাকে অনুপ্রাণিত করে প্রতিযোগিতায়। আপনি আরো প্রবলভাবে প্রতিপক্ষকে হারাতে চান। শুরু হয় আপনার মনের ওপর চাপ। হারলেও
এ চাপ স্থায়ী হয়। অন্যরা যত সহজ কথা বলে আপনার ওপর মানসিক চাপ
চাপিয়ে দেয় কাজটা তত সহজ নাও হতে পারে। তাই অযথা মানসিক চাপ নেবেন না। কারো প্রতি ঈর্ষা করার অর্থ নিজের বিপদ নিজে ডেকে আনা।

৬. নিত্যদিন যেসব উপকরণ ব্যবহার করতে হয় তা ব্যবহারে একটু সচেতন হতে হবে। কম্পিউটার, মোবাইল ফোন বা অন্য কিছু আপনার প্রতিদিনের
কাজগুলোকে আরো সহজ করে তোলে। তবে এর ব্যতিক্রমও হতে পারে। তাই কোনো উপকরণ কেনার আগে নিশ্চিত হন সেটি আসলেই আপনার জীবনকে সহজ করছে কি না। মনে রাখবেন, জিনিসপত্রের যত্ন নেয়া অথবা নষ্ট হলে তা সারানোর জন্য ছোটাছুটি কিন্তু অনেক সময় বড় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ফলে সৃষ্টি হয় মানসিক চাপের।

৭. যত যাই হোক চেষ্টা করবেন একসঙ্গে একের বেশি কাজ যেন করতে না হয়। যেমন যখন পড়াশোনা করছেন সে সময় গান না শোনাটাই ভালো।

৮. মাঝেমধ্যে নিজেকে বোঝান যে এখন কোনো কাজ না করাটাই ঠিক। তাতে অন্তত কিছু সময় মানসিক প্রশান্তি পাবেন। এতে অনেকাংশে মানসিক চাপ লাঘব হবে।

৯. নিদ্রাহীনতা, মাথাব্যথা, সর্দি, পেট ব্যথায় আপনি বিধ্বস্ত। তবে এত কিছুর পরও মনে রাখবেন, যদি মানসিক চাপটাকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন তবে শারীরিক এ অসুস্থতাগুলো বেড়ে দ্বিগুণও হয়ে যেতে পারে।

১০. অস্থিরতা যদি বাড়তে থাকে, মানসিক চাপ যদি আঁকড়ে ধরে তবে শুধু শুধু নিজের সঙ্গে না লড়ে কোনো ডাক্তারের সঙ্গে কথা বলুন।

(সংগৃহীত)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×