সময়োপযোগী কাজের পোষ্ট কার কখন কাজে লেগে যায় ।
জেনে নিন পেপার স্প্রে লাগলে কি ভাবে তা দূর করবেনঃ
পেপার স্প্রে হচ্ছে ক্যাক্সিকাম তেল। শুধুমাত্র পানি দিয়ে ধুলে, অথবা পানি খেলেই এই স্প্রে চেহারা , আর শরীর থেকে দূর করা যায় না। এভাবে হয়তো সাময়িক রিলিফ পাওয়া যায়, কিন্তু এই পেপার স্প্রে পুরাপুরি দূর করা যায় না।
সেইখেত্রে নিম্নক্ত কাজগুলো করনিয়ঃ
১। প্রথমত এবং সবচেয়ে জরুরী, শরীরে যে জায়গায় পেপার স্প্রে লেগেছে তা হাত দিয়ে টাচ বা ধরবেন না। এতে করে সেই হাত থেকে শরীরে অন্য জায়গায় স্প্রে ছড়িয়ে যাবে।
২। দ্রুত চোখ খুলুন বন্ধ করুন, যাতে করে চোখে পানি চলে আসে। চোখের পানি চোখ থেকে কিছু স্প্রে ফ্ল্যাশ আউট করে দিবে।
৩। দ্রুত শরীরের যেসব জায়গা জ্বলছে তাতে দুধ লাগিয়ে দিন।
৪। সাবান, শ্যাম্পু, হাড়ি পাতিল মাজার ডিটারজেন্ট দিয়েও আপনার শরীরের চামড়া ধুয়ে ফেলুন। আপনার খালি পানি যেই তেল ধুয়ে সরাতে না পারে, তা এই সব সাবান পারবে, স্পেশালি পাতিল মাজার ডিটারজেন্ট।
৫। নো টিয়ার্স বেবি শ্যাম্পু দিয়ে চোখ ধুয়ে ফেলুন। আর যদি আপনার শরীরের চামড়া খুব স্পর্শকাতর হয়, তাহলে এই বেবি শ্যাম্পু দিয়েই সাড়া শরীর এর তেল ধুয়ে ফেলুন।
৬। লিকুইড এন্টাসিড আর পানি দিয়েও স্প্রে ধুয়ে ফেলতে পারেন।
৭। ৮ থেকে ১০ বার পর্যন্ত ধুতে থাকুন।
৮। এরপর শরীরে কোন তেল বা লোশান লাগাবেন না।
৯। শরীরের জামা কাপড় অবশ্যই বদলে ফেলুন, মনে রাখবেন পারলে গ্লাভস পরে এই কাপড় সরাবেন এবং প্লাস্তিক ব্যাগে ভরে সরিয়ে রাখবেন।
১০। ঘরে বা গাড়িতে পেপার স্প্রে ছড়ালে, দরজা জানালা খুলে দিন, ফ্যান ছেড়ে দিন।
(সংগৃহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


