somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালির দাগ ঘরের জিনিসপত্রে ? খুব সহজেই দূর করুন

১৯ শে মে, ২০১৫ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসাবধানতার কারণে ঘরের নানা জিনিসপত্রে হুটহাট কালির দাগ লেগেই যেতে পারে। বিশেষ করে ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। এই কালির দাগ খুব সহজে উঠতে চায় না। যদি বেশি ধোয়া বা ঘষাঘষি করা হয় তাহলে জিনিসটিই নষ্ট হয়ে যেতে পারে। ভাবছেন তাহলে কি করা যায়? আজকে শিখে নিন ঘরের নানা জিনিসপত্র থেকে খুব সহজে কালির দাগ তুলে ফেলার দারুণ কিছু উপায়।
১) কার্পেটে কালির দাগ
শখের কার্পেটে কালির দাগ লেগেছে? চিন্তা করবেন না। কর্ণফ্লাওয়ার তো ঘরে থাকেই। কর্ণফ্লাওয়ারের সাথে কিছুটা দুধ মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এই পেস্ট দাগের উপরে লাগান এবং কয়েকঘণ্টা রেখে শুকিয়ে যেতে দিন। তারপর একটি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে তুলে নিন। দেখবেন কালির দাগ গায়েব।

২) রঙিন কাপড়ে কালির দাগ
রঙিন কাপড়ে কালির দাগ লাগলে সাধারণভাবে তা তুলতে গেলে কাপড়ের রঙই নষ্ট হয়ে যায়। একটি কাজ করুন রঙিন কাপড়ের দাগ লাগা অংশ দুধে ভিজিয়ে রাখুন পুরো রাত। এরপর সকালে উঠে স্বাভাবিক ভাবে ধুয়ে নিন। ব্যস, দূর হয়ে যাবে কালির দাগ।
৩) সাদা কাপড়ে কালির দাগ
যদি বাচ্চারা আপনার সাদা শখের কোটের উপরে কলমের কালি দিয়ে আঁকিবুঁকি করে ফেলে তাহলে খুব বেশি চিন্তা করবেন না। ঘরে যদি হেয়ার স্প্রে থাকে তাহলে সাথে সাথে তা স্প্রে করে দিন দাগের উপরে। দাগ উঠে যাবে সহজেই।
৪) জিনিসপত্রে কালির দাগ
ঘরের এমন সব জিনিস তা পানিতে ধোয়া সম্ভব নয় সেসকল জিনিসে কালির দাগ লাগলে খুব সহজ একটি সমাধান রয়েছে। একটি তুলোর বলে নেইলপলিশ রিমুভার লাকালির দাগ ঘরের জিনিসপত্রে ? খুব সহজেই দূর করুনগিয়ে নিন। এরপর তা দাগের উপরে ঘষে নিন। ব্যস, দাগ সমস্যার সমাধান।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×