অনুগল্প -১
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যাংকার ছেলেটা অফিস থেকে এসেই না খেয়েই ঘুমিয়ে পড়লো। বাইরে বৃষ্টি হচ্ছে। আচমকা রুমের দরজায় টোকা। ঘুম থেকে উঠে দরজা খুলেই সারপ্রাইজ এতো রাতে বাবা মা দুই ভাই আর বোন কেক আর গিফট নিয়ে হাজির। হ্যাপি বার্থডে বলে সমস্বরে চিৎকার। সবাইকে কি সুন্দর লাগছে দেখতে। সবাই হাসি খুশী। প্যাকেটে করে ভুনা খিচুড়ি আনা হয়েছে। এই তুমুল বৃষ্টিতে খিচুড়িই তো ভালো জমবে। সবাই খাওয়াদাওয়া করে আড্ডা দিচ্ছে তুমুল। কতদিন পর চাদের হাট। আচমকা কলিং বেল এর আওয়াজ। ছেলেটা বাসার দরজা খুলতেই দেখলো কেউ নেই। রুমে যেয়ে বাবা মা বোন আর দুই ভাইকে কাউকেই দেখতে পেলোনা। হটাত ঘুম ভেংগে গেলো
ফজরের আযান হচ্ছে। বৃষ্টিও নেই। স্বপ্নে বাবা মা বোন আর দুই ভাইকে দেখেছে এতোক্ষন। ছেলেটা ওজু করে বাসার নিচে এসে দাঁড়ালো। দারোয়ান ঘুমিয়ে গিয়েছে। জেগে ওঠালো। চাবি নিয়ে গেট খুললো। রাস্তায় কেউ নেই। ঘুটঘুটে অন্ধকার। ফজরের জামাত শুরু হতে পাচ মিনিট বাকী। ছেলেটা দ্রুত হাটছে আর ভাবছে মা বাবা বোন আর বড় দুই ভাইয়ের কথা, তিন বছর আগে এমন বৃষ্টিস্নাত ভোর বেলায় গাজীপুরের চন্দ্রায় মাইক্রোবাস আর বাসের মুখোমুখি সংঘর্ষে ফ্যামিলির ৫ জনকে হারায়... বাসায় সেই ছিলো শুধুমাত্র পরীক্ষার জন্য। আবারো বৃষ্টি নামলো মুষলধারে। বৃষ্টি ছেলেটার ভালো লাগেনা একদম। এই বৃষ্টি আসলেই মনের যত ক্ষোভ আর রাগ জমে ওঠে। বৃষ্টিতে লাশ দাফন করতে কি যে কষ্ট, ছেলেটা ছাড়া আর কে বুঝবে?

সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন