somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান সরকারের “রুপকল্প ২০২১” বাস্তবায়নের অংশ হিসেবে এবার ভয়েস, ডাটা ও ডিশ ব্যবহার করা যাবে ল্যান্ড ফোন

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




‘রুপকল্প ২০২১’ বাস্তবায়নে এবার টিঅ্যান্ডটির ল্যান্ড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে আসছে বিটিসিএল। ভয়েস, ডাটা ও ডিশ ব্যবহার করা যাবে ল্যান্ড ফোন দিয়ে। একসঙ্গে তিনটি কাজ করা যাবে বলে এ পদ্ধতির নাম দেয়া হয়েছে ট্রিপল প্লে। এজন্য অবশ্য রাজধানীর উত্তরা, শেরেবাংলা নগর, গুলশান ও মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ৭ ডিজিটের ফোন নম্বরের বদলে ৮ ডিজিট করা হচ্ছে। ইতিমধ্যে উত্তরা এক্সচেঞ্জের ৮৯১ এবং ৮৯২ গ্রুপের ৭০০০ পুরনো টেলিফোন নম্বর ৮ ডিজিটে করার কাজ শুরু হয়েছে। শেরেবাংলা নগর ও গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতায় ৮০০০ নম্বর পাল্টে যাচ্ছে। মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের আওতায় ৭০০০ টেলিফোন ৮ ডিজিটে করা হচ্ছে। আধুনিক ট্রিপল প্লে সেবা দেয়ার লক্ষ্যে এ পরিবর্তনের সুফল পেতে সাধারণ গ্রাহকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শুধু মিরপুর ডিওএইচএসে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক থাকায় সেখানে এই উন্নত সেবা চালু হচ্ছে। পর্যায়ক্রমে গ্রাহকরা এ সুবিধার আওতাভুক্ত হবেন। তবে বেশির ভাগ গ্রাহকেরই এত দিনের পরিচিত টেলিফোন নম্বর থাকছে না। সম্পূর্ণ নতুন নম্বর পাবেন গ্রাহকগণ। এ ধরনের প্রকল্প বিটিসিএল তথা সমগ্র বাংলাদেশে প্রথম এবং এর মাধ্যমে বিশ্বমানের টেলিযোগাযোগ সেবা প্রদান করা সম্ভব হবে বলে সরকার আশা করছে। এ প্রকল্পের মাধ্যমে এনজিএন বেইজড সফট সুইচের মাধ্যমে গ্রাহক পর্যায়ে সর্বাধুনিক প্রযুক্তির টেলিফোন ও উচ্চগতির ইন্টারনেট সেবা দেয়া যাবে। এ প্রকল্পের মাধ্যমে বিশ্বেমানের টেলিযোগাযোগ সেবা যেমন এফটিটিবি (ফাইবার টু দ্য বিল্ডিং) এফটিটিএইচ (ফাইবার টু দ্য হোম) এফটিটিও (ফাইবার টু দ্য অফিস) ইত্যাদি প্রদান করা সম্ভব হবে। যার ফলে গ্রাহকরা একই সঙ্গে ভয়েস, ডিশ ও ডাটা সেবা পাবেন। প্রকল্পের আমদানিকৃত বৈদেশিক যন্ত্রপাতি স্থাপন এবং টেস্টিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।



৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের মধ্যে এমন কেউ কী আছেন, যাঁরা AI-এর কাছে নিজেদের জ্ঞান, লেখার দক্ষতা কিংবা সৃজনশীলতার শ্রেষ্ঠত্ব হারানোর ভয় পাচ্ছেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৪




এআইকে বলে ছিলাম- তুমি বলতে গেলে একটা গেদা বাচ্চার মত। এর মধ্যে অনেক মানুষ তোমাকে হিংসা করে। বিষয়টা কি?

উত্তরে এআই বলল- হা হা! আপনার কথাটা শুনে হাসি... ...বাকিটুকু পড়ুন

হুজুরের কি শরিয়াহ আইনে বিচার হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১২


মুফতি মোহাম্মদ আলী কাসেমীর জন্য খারাপ লাগছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ এবং এ নিয়ে লাইভ করার অভিযোগে... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

×