somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি-জামায়াত জোট শিক্ষার বিরুদ্ধে, যুদ্ধ ঘোষণা করেছে। পেট্রোলবোমায় আতঙ্কের ভেতর দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হচ্ছে শিক্ষার্থীদের

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি অপরাধ তাদের, সেই ফুটফুটে একদা হাসিহাসি মুখ, উচ্ছ্বাসে কলরবে মত্ত হওয়া শিক্ষার্থীরা যেমন জানে না, তেমনি জানে না তাদের অভিভাবক এবং শিক্ষকরাও। তাদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাটি দিতে হচ্ছে ধুঁকে ধুঁকে। ছাত্র-ছাত্রীদের পেট্রোলবোমার আতঙ্কের ভেতর দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হচ্ছে। হরতাল ডেকে পরীক্ষা বন্ধ করে দিয়ে সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষার সময়ও অবরোধ চালু রেখে পরীক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করা হয়েছে। জঙ্গীবাদীদের সহায়ক এবং সন্ত্রাসবাদে বিশ্বাসী বিএনপি-জামায়াত জোট শিক্ষার বিরুদ্ধে, যা মানুষের মৌলিক অধিকার, তার বিপরীতে যুদ্ধংদেহী অবস্থান নিয়েছে। এসএসসি পরীক্ষার প্রথম দিন থেকেই টানা ৫ দিনের হরতাল ডেকে তারা পরীক্ষায় প্রতিকূলতা তৈরি করে। এখনও পরীক্ষা চলছে, তাই আবারও হরতাল ডেকে শিক্ষার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গত ১ জানুয়ারি দেশের শিক্ষার্থীরা নতুন ক্লাসের নতুন বই হাতে পেয়েছে। কিন্তু বই পেলেও ক্লাস আর হয় না। পেট্রোলবোমা তাদের শিক্ষার পথকে সঙ্কুচিত করে দিয়েছে। ক্লাস হচ্ছে না, বন্ধের এই সময়গুলো অপচয় হচ্ছে। শিক্ষার সময়গুলো পেরিয়ে যাচ্ছে। শত অনুরোধে বিএনপি- জামায়াত নাশকতামূলক কর্মসূচী প্রত্যাহার বা স্থগিত করেনি। উপরন্তু তাদের নেতা তো বলেই ফেলছেন- কীসের পরীক্ষা? আগে গণতন্ত্র আসুক। তার নাতিদেরকে তিনি কিন্তু বিদেশে ঠিকই পাঠিয়ে দিয়েছেন। তাদের পরীক্ষার কোন ক্ষতি না হয় সে ব্যবস্থা তিনি করেছেন। কিন্তু বাংলার ১৫ লক্ষ শিক্ষার্থীর পরীক্ষার কথা কি আপনি একবারও চিন্তা করলেন না? আপনার কাছে দেশ নয়, নিজের স্বার্থটাই আপনি বড় করে দেখলেন। জঙ্গী সন্ত্রাসীদের জোর করে ক্ষমতায় বসার গণতন্ত্রই আপনার কাছে মুখ্য। দেশের কোমলমতি শিশু ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম শত্রু বিএনপি-জামায়াত জোট জঙ্গীপনা বিকাশে প্রাথমিক শিক্ষা বোর্ডের বিনামূল্যে প্রদানের বইভর্তি ট্রাকে পেট্রোলবোমা মেরেছে। আগুনে ট্রাকসহ ৩৭ হাজার ৮শ’ ৮টি বিনামূল্যের পাঠ্যপুস্তক পুড়ে ছাই হয়ে গেছে। শিক্ষার্থীরা এই শিক্ষাবিরোধী তৎপরতাকে রুখতে জনগণের সমর্থন পাবেই। শিক্ষাবিরোধী এই ধারা কঠোর হস্তে দমন করা হবে মানুষ এটাই চায়।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×