এলাকা ভিত্তিক নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বয় করে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদে প্রায় এক কোটি লোক রাজধানী ছেড়ে যাবেন। এতে জনাকীর্ণ ঢাকা অনেকাংশে ফাঁকা হয়ে পড়বে। এ সুযোগে যেন কোন অপরাধ না হয় সেজন্য ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাভিত্তিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফাঁকা রাজধানীতে নানা ধরনের অপরাধ বেড়ে যায়। বিশেষ করে বাসা বাড়িতে চুরি, ডাকাতির মতো ঘটনা প্রায়ই ঘটে। এ ধরনের অপরাধ যাতে না হয় সেজন্য র্যা ব, পুলিশ, আনসার ও বাড়ির নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে রাজধানীর নিরাপত্তার স্বার্থে যেখানে সিসি ক্যামেরা অচল রয়েছে, সেগুলো সচল করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া এলাকা ভিত্তিক নিরাপত্তাকর্মীদের সঙ্গে সমন্বয় করে বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। সরকারের নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী থাকুক নিরাপত্তার চাঁদরে ঢাকা এমনটাই আশা করে বাংলার জনগণ।

সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন