somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের ছুটিতে কঠোর নিরাপত্তা বলয়ে আবৃত থাকছে রাজধানী

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তায় ৩ স্তরের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য রাজধানীজুড়ে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদে নৌ-যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নদীপথ, লঞ্চঘাট ও ফেরিঘাটে নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে আকাশপথে র্যা ব, পুলিশ ও বিআইডব্লিউটিসির হেলিকপ্টার টহল থাকবে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে নাড়ির টানে প্রায় এক কোটি মানুষ ঢাকা ছেড়ে বাড়ি যাচ্ছেন। এর ফলে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। এ সুযোগে দুর্বৃত্তরা যেন কোনো অপরাধ ঘটাতে না পারে সেজন্য নগরবাসীর নিরাপত্তায় ৩ স্তরের বিশেষ এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের ছুটিতে রাজধানীর মূল সড়কগুলোর পাশাপাশি অলিগলিতে সার্বক্ষণিক তৎপর থাকবে পুলিশ ও র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল। রাজধানীতে পুলিশের ৮টি বিভাগের অপরাধ প্রবণ এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি র্যা বও টহল দেবে। এছাড়া রাজধানীসহ সারাদেশের বিশেষ স্থাপনা, ঈদগাহ ময়দান ও বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। যারা পরিবারের সবাইকে নিয়ে ঈদে বাড়ি যাচ্ছেন তাদের অনেকেই নিজেদের বাসা-বাড়ি নিয়ে চিন্তিত। নগরবাসীর এমন শঙ্কার বিষয় মাথায় রেখে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩শ’ টহল দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি মোবাইল টিমও নগরবাসীর নিরাপত্তায় মাঠে থাকবে। রাজধানীর বিভিন্ন বিপণীবিতানের নিজস্ব নিরাপত্তারক্ষীদের সাথে সমন্বয় করে মার্কেট এলাকাগুরেলাতেও নিরাপত্তা দেয়া হবে। এছাড়া ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় বাড়ানো হবে পুলিশি টহল। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বিভিন্ন বাস ষ্ট্যান্ড, রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনালেও। পুরান ঢাকা ছাড়াও মহানগরীর বিভিন্ন এলাকার জুয়েলারী মার্কেটগুলোতে থাকবে পুলিশের কড়া নজরদারি। জনগণ যাতে নির্বিঘ্নে প্রিয়জনের সাথে ঈদ কাটাতে পারে সে লক্ষ্যেই সরকারের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×