অধিক নিরাপত্তা জনিত ব্যবস্থা গ্রহণে সকল সিম নিবন্ধনে প্রয়োজন হবে আঙ্গুলের ছাপ
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সব মোবাইল ফোন গ্রাহককেই আঙ্গুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্টের (বায়োমেট্রিক) মাধ্যমে নিবন্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই কাজে কোনো তাড়াহুড়ো নেই। পহেলা নভেম্বর থেকে এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। আপাতত চলবে ৬ মাস। প্রয়োজন হলে আরো সময় বাড়ানো হবে। ফলে কোনো নম্বরই বন্ধ হচ্ছে না। ২০১২ সালের আগে বিটিআরসির নীতিমালা অনুযায়ী একাধিক ধরনের পরিচয়পত্র ব্যবহার করে সিমকার্ড নিবন্ধন করা হয়েছে। অনেক সিমকার্ডই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করা হয়নি। কিন্তু সেগুলো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা অন্য কোনো স্বীকৃত পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করা হয়েছে, ফলে সেগুলোও অনিবন্ধিত বা অবৈধ নয়। অধিক নিরাপত্তা জনিত ব্যবস্থা গ্রহণে সরকারের এ পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবি রাখে। ভুয়া জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে অনেকেই একাধিক সীম ক্রয় করে সেগুলোর মাধ্যমে অপরাধজনিত বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। সরকারের এ সিদ্ধান্তের ফলে এ ধরণের অপকর্ম অনেকাংশে রাস পাবে বলে আশা করা যায়।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন