somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবমূর্তি উন্নয়নে সফল বাংলাদেশ

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা জানি স্বাধীন দেশ হিসাবে যাত্রা শুরুর লগ্নে দেশটির ভাগ্যে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসাবে একটি অভিধা জুটেছিল। বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতিপ্রাপ্তিতে বর্তমান সরকার একটি বিশেষ ভূমিকা পালন করেছে। আর মাত্র সাড়ে চার দশকের মধ্যে দেশটির জন্য এমন স্বীকৃতি যথেষ্ট গর্বের বিষয়। এই স্বীকৃতি অর্জনের পেছনে সরকারের দিক-নির্দেশক ভূমিকা যেমন কৃতিত্বের দাবিদার, তেমনি স্বীকৃত দেশের জনগণের অবদান। বাংলাদেশের মানুষ যে শুধু সংখ্যাধিক্যের পরিচিত তা নয়, তারা যে অর্থনৈতিক প্রগতিতে সুনিশ্চিত অবদান রাখতে পারে তা এই স্বীকৃতিই প্রমাণ করে। বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ কৃষিখাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। অর্থাৎ কৃষিখাতে এখন রপ্তানিযোগ্য খাদ্য উৎপাদিত হচ্ছে। এ ক্ষেত্রে সরকার কৃতিত্বের দাবিদার হলেও মূল অবদান আমাদের পরিশ্রমী কৃষককুলের। এক সময় এদেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা গিয়েছিল, কিন্তু এখন আশংকা যে সম্পূর্ণ তিরোহিত তা নিশ্চিতভাবে বলা যায়। ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে দেখা যায়, ১৯২১-এ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষের দেশে পরিণত হয়েছিল; কিন্তু ১৯২৮-এর মধ্যেই দেশটি খাদ্য উদ্বৃত্তের জনপদে পরিণত হয়েছিল। এমন একটি দৃষ্টান্তমূলক প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষি সাফল্যও কম গুরুত্বপূর্ণ নয়। সারা বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশের একটি কাজ দৃষ্টান্তমূলক, তা হলো স্কুল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ। বছরের পয়লা দিনেই প্রায় তেত্রিশ কোটি বই উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া, যার নজীর বিশ্বের আর কোনো দেশেই নেই। পদ্মা সেতু বাংলাদেশের স্বপ্নের সেতু। এতো বিশাল একটি প্রকল্প বাংলাদেশের পক্ষে এককভাবে সম্পন্ন করা সম্ভব নয় বলে বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হতে হয়েছিল। কিন্তু কথিত দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক যে নাটক করেছিল তার সময়োচিত জবাব দিয়েছে বাংলাদেশ। এখন পদ্মা সেতু তৈরি হচ্ছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, বাংলাদেশকে কেউ এখন আর অবহেলা করতে পারবে না। পদ্মা সেতু নির্মাণ বর্তমান সরকারের জন্যে ছিল একটি বড় চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটি সফল ও দৃষ্টান্তমূলকভাবে মোকাবিলা করা হয়েছে।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×