লাল সবুজ রঙে যুক্ত হচ্ছে আরও ২৭০ যাত্রীবাহী কোচ
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ রেলওয়ে দেশের পরিবহন ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম। বাংলাদেশ রেলওয়ে ১৯৮৫ সালে আন্তঃনগর রেল সেবা চালু করে। বর্তমানে মোট ৫৪টি আন্তঃনগর ট্রেন চালু আছে। মোট যাত্রীর প্রায় ৩৮.৫ শতাংশই আন্তঃনগর ট্রেনের মাধ্যমে যাত্রা করে এবং বাংলাদেশ রেলওয়ের মোট আয়ের প্রায় ৭৩.৩ শতাংশই আসে আন্তঃনগর রেল সেবা থেকে। ঢাকা-চট্টগ্রাম রেললাইন এখন পরিনত হচ্ছে ডাবল লাইনে। খুব দ্রুতই ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে চালু হবে ডাবল লাইনে। বর্তমানে রেলওয়ে ব্যবস্থাপনায় এসেছে আমুল পরিবর্তন। এ উন্নয়নের ধারাবাহিকতায় ভারত ও ইন্দোনেশিয়া থেকে ২৭০টি যাত্রীবাহী নতুন কোচ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে। এ বছরের মধ্যেই দর্শনা সীমান্ত দিয়ে ১২০টি ভারত থেকে এবং ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে ১৫০টি কোচ বাংলাদেশে আসবে। নতুন এসব কোচ বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙে সাজানো হয়েছে। বর্তমানে রেলওয়েতে চলাচল কোচের চেয়ে নতুন এসব কোচ আধুনিক, দীর্ঘস্থায়ী ও মজবুত। ২৭০টি কোচ দিয়ে ১৮টি আন্তঃনগর ট্রেন চালানো সম্ভব হবে। এরই মধ্যে ভারত থেকে আমদানীর জন্য নির্ধারিত ১২০ যাত্রীবাহী কোচের মধ্যে ২০টি ব্রডগেজ কোচের প্রথম চালান দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে।

সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন