somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পত্রপল্লবে শিল্পচেতনা

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার মধ্যে শিল্পবোধ একটু কমই, সেবার ফ্রান্স বেড়াতে গিয়েছিলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করলাম কিন্তু প্যারিসের লুভরে মিজিয়ামে যাওয়া হয়নি, দেখা হয়নি মোনালিসার দুই হাতের আঙ্গুল - যা কিনা সত্যজিৎ রায়ের ভাষায় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্য্য। বাড়ির সামনে একটি ম্যাপেল গাছ আছে, কখন পাতা আসে কখন বিশুষ্ক হয়ে ঝরে পড়ে বাতাসে উড়ে যায় দেখা হয় না। একবার ঘটা করে অটোয়া বেড়াতে গেলাম, অক্টবরে শরৎ কালের পাতার রং দেখতে, সেখানকার একটা পার্ক অপরূপ রূপে সাজে এই মাসে। একটা ছোট পাহাড়ের উপর পার্কে, দেখলাম অনেক গাছ আর তার নিচে এদেশীয়রা তাদের সারমেয়গণকে বিষ্ঠা ত্যাগ করাচ্ছে, আমার শিল্পবোধ যতটুকুন ছিল তার প্রায় পুরোটাই উবে গেলো এতসব কুকুরের প্রাকৃতিক ডাকের দৃশ্য দেখতে দেখতে।
আমার বরং ভালো লাগে শিল্পের সাথে যদি কিছুটা রসের যোগান থাকে, ব্যাপারটি একটি উদাহরণ দিয়ে বলি। একবার এক স্বামীস্ত্রী মিলে প্যারিসের লুভরে মিজিয়ামে বেড়াতে গেছেন। দুজনে একসাথেই ছবি দেখছিল কিন্ত দুজনের অভিরুচি ভিন্ন হওয়ায় কখন যে তাঁরা আলাদা হয়ে গেছে খেয়াল করেন নাই, অনেক সময় পেরিয়ে গেছে, স্ত্রী খেয়াল করলেন যে তাঁর স্বামী পাশে নেই তিনি তখন ছবি দেখা বাদ দিয়ে স্বামীকে খোঁজা শুরু করলেন। এমাথা ওমাথা ঘুরে ক্লান্ত হয়ে গেলেন, শেষে দেখলেন দূরে একটি ছবির সামনে তাঁর স্বামীর মত একজন একটি ছবি দেখছে। তিনি তাড়তাড়ি এগিয়ে দেখলেন ব্যাক্তিটি তাঁর স্বামীই এবং তিনি মাথা ঘুরিয়ে, দুলিয়ে ছবিটা দেখছেন। তিনি পিছনে যেয়ে দেখলেন যে ছবিটি একটি যুবতী মেয়ের, কাপড় নেই সমস্ত শরীর গাছের পাতা আবৃত। তিনি হালকা রাগী গলায় বললেন, শরৎ আসুক, গা থেকে সমস্ত পাতা ঝরে পড়ুক তখন ভালো করে দেখো।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×