স্বর্গ আর নরকের মাঝে এক বিষাদবৃক্ষ পরগাছা শিকড় ছড়িয়েছে এই তরুহীন-মরু বুকে।
সমুদ্রের বিস্তর শূন্য জলরাশির বয়ে যাওয়া ঢেউয়ে এক নিদারুণ তোমায় ধারণ করে,
জানি, মুক্তি নেই তবুও অবিরাম ছুটে চলা; জানি, নিস্তার নেই তবুও এই নিরন্তর স্রোত পাড়ি দেওয়া,
জানি আকাশ সীমাহীন তবুও আকাশ ছোয়ার কি অধীর বাসনা- তোমায় ছুয়ে দিব, একটুখানি, শুধু একটুখানি স্পর্শকাতর অনুভূতির কাঙালপনা।
সময় তোমাকে নারীত্ব দিলো, প্রকৃতি অপরূপ করে সজ্জিত করল,
প্রেমিকের খোলা চিঠির শব্দ গুলো-
তোমার বুকে নুয়ে ফুল হয়ে ফুটল।
তবুও তুমি সেই ক্লেদ ক্লান্ত দুপুরে ছুটে চলা শহুরে কিশোরী,
শূন্য আকাশে মেঘ উড়ানো মেঘ প্রহরী,
তোমার জানালার বৃষ্টি গুলো প্রতিনিয়ত এই সমুদ্রবুকে এসে মিশে,
তোমার উড়ানো মেঘ গুলো এই সমুদ্রবুকে ঝড় হয়ে ফিরে,
তাই, তোমার জন্য ভালোবাসারাও কালান্তরের, মহাকালের পথে ক্ষতবিক্ষত বিধ্বস্ত রণভূমি,
যেথায় আমি বারংবার পরাজিত হতে আসি, মাথা নুয়ে তোমার সমীপে নিজেরে সপে দিই,
বোধহয়, এই দেবীর চরণে আমার প্রেমের চারণভূমি,
জানি-ঠাই নেই, তবুও ভীষণ ভালোবাসবার ইচ্ছে নিয়ে এই অকুল সমুদ্রে অপেক্ষা করি,
তোমার ছোয়া এক ফোটা বৃষ্টি, তোমার উড়িয়ে দেওয়া এক খন্ড মেঘের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



