পুরানো শুকনো হাড্ডি চিবিয়ে রোজ রাত্রিরে উৎসব হয়,
আধ ভাঙ্গা গেলাসে মদ, বাকি অংশে একসময় তৃষ্ণা মেটানো হতো,
শহরের সবকটা কুকুর-বেড়ালে সখ্যতা,
শুধু চেনা হলো না মানুষগুলো,
দেখতে কেমন?
ওদের হরেক রঙের আয়না আছে।
শুনেছি- মানুষ গুলো উৎসবে হাঁটে,
বসন্ত হয়ে শীত,
মানুষের কোলাহলে,
নুয়ে যাওয়া মুণ্ডু ঝুলিয়ে দেই জনস্রোতের উপর ,
ওরা টেনে- হিঁচড়ে আমায় সভ্য করে,
কাগজের ঠোঙা, পলিথিনের ঠোঙ্গা-
আদর্শ? মাখানো বুলিতে মোড়ায় মগজটারে,
তারপর ছুঁড়ে দেয় নর্দমায়,
আধমরা আদর্শবানেরা বেঁচে থাকতে কত কিছুই তো করে?
সুশীলের দিন গুলো ভালো যায়,
দল প্রভুদের কোর্তা জড়ানো নীতি আওরায়ে-
বেশ বেঁচে থাকাও যায়,
শুধু হুংকার মারে আধ ভাঙ্গা গেলাসে মদ খাওয়া পাবলিকেরা।
গালিগালাজ চলবে,
মাঝরাতের বিছানা হলে বেশ্যা-মাগীরাও কবিতা শুনবে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




