জিপিএ ৫ পাওয়া ছেলেটিকে নিয়ে হাসাহাসি হচ্ছে, সেই হাস্যরসের সাথে করুণ রসের মিশ্রন ঘটিয়ে কেউ কেউ শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ফোড়ন কাটছেন।
আনন্দের খোরাক এবং সৃষ্টির সাধ্য আমাদের এতোই কম যে একটা ছোট্ট ছেলে কী বলল, তাই হয়ে দাঁড়ালো পুরো জাতির আলোচনার বিষয়, গবেষণার নিয়ামক। ঐ ছেলেটার কী অপরাধ, যাকে পুরো দেশের সামনে হাস্যস্পদ করা হলো? কোন 'চতুষ্পদীর বাচ্চা' দাবি করতে পারে, সে পীথাগোরাস সম্পর্কে বেশ ভালো করে জানে? নেপালের রাজধানী কোথায়- তা দিয়ে নিশ্চিত হয়ে যাচ্ছেন জ্ঞানের গভীরতা সম্পর্কে? আসুন মশাই, রমনা রেস্তোরাঁয় দু'ঘণ্টা সাধারন জ্ঞান খেলি, দেখি কোন চু**র ভাই ক'টা প্রশ্ন পারে। আপনার বড়াই 'আজকের বিশ্ব' নিয়ে? বেশ, তবে 'নলেজ ওয়ার্ল্ড' থেকে প্রশ্ন টুকে দেব না দেখে। দুটোই জানেন, তো খেলে দেব 'এমপিথ্রি' থেকে, আমি অধিকারী নই কিন্তু ক্ষুদ্র জ্ঞানে নিজের লজ্জা ও অন্যের অধিকার নিয়ে কথাটুকু বলতে পারি নিশ্চয়ই। যেদেশে বিসিএসে প্রশ্ন আসে- 'বাংলাদেশের রাজধানী কোথায়- উত্তর ঢাকা নাকি দক্ষিণ ঢাকা' সেদেশে ঐ বাচ্চাকে দিয়ে শিক্ষাব্যবস্থার দোষগুণ মাপছেন? ওকে অপদস্থ করা এবং সাময়িক হাস্যরসের আস্বাদ নেয়া ছাড়া ঐ অনুসন্ধান কোন 'হিন্দী চুলের' কাজে লাগবে মশাই?
সভ্য দেশ হলে ঐ সাংবাদিক ও মিডিয়ার বিরুদ্ধে ছেলেটার পরিবার আইনিভাবে মানহানির মামলা করত, তার অজ্ঞানতার জন্য দায়ী শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে নাগরিক সমাজ লজ্জায় ঘৃণায় ফুঁসে উঠত। আমরা যেহেতু সভ্য নই কাজেই আমরা স্রেফ হাসাহাসি করবো, সেটাই আমাদের ভালো মানায়।
সন্ধ্যায় একজন বিসিএস কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, চাঁদের ভৌগলিক অবস্থা কেমন? তিনি বললেন- বরফে ঢাকা। ফের জিজ্ঞেস করলাম- এভারেস্ট আবিষ্কার করেন কে? তিনি বিজ্ঞের হাসি হেসে বললেন, হিলারি ও তেনজিং। আমার অভ্যেস খারাপ, মজা নিতে ছাড়ি না। জিজ্ঞেস করলাম- গাছের প্রাণ আছে কে আবিষ্কার করেন? তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন- জগদীশচন্দ্র বসু।
হে জ্ঞানী বঙ্গবাসীসকল,
উত্তর তিনটিই ভুল।
আপনি জানতেন নিশ্চয়ই।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



