# বৃদ্ধা এক #লেখক---এইচ.এম আলমগীর
২০ শে মে, ২০১৬ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
_
বয়স আশি বৃদ্ধা এক
আয়নায় দেখছে মুখ ,
ললাট গেছে কুচকে
গহিন হয়ে গেছে চোঁখ ।
.
গাল দু- খানি গেছে ঝুলে
নেই আবার বহু দন্ত ,
কেশ তার হয়েছে পাট
যেনো আজ নয় জীবন্ত ।
.
হস্তের পিঠে হস্ত রেখে
চমকে উঠেছে মন ,
খসখসে হয়েছে ত্বক
মসৃনতা নেই এখন ।
.
উত্তেজনার বক্ষ তাঁর
পড়েছে হায় ঝুলে ,
দেখতে চাইত যা সবে
লাজ্জ সরমরে ভুলে ।
.
হঠাৎ নাতনীর প্রবেশ
হস্ত রাখে মুখো পানে ,
মুক্তা দন্ত করে বের
হাসছে সে আনমনে ।
.
হাওয়াতে উড়ছে কেশ
বক্ষে বহে আকর্ষণ,
মসৃন কোমল ত্বক তার
উত্তেজনা আনবে গোপন ।
.
বৃদ্ধা তখন অস্রু ঝরান
চেয়ে থাকেন অমনি ,
তুমার মত ছিলাম
আমিও যৌবনা রমনি ।
.
বহু প্রেম দিয়েছি ফিরিয়ে
অহঙ্কারের ছলে ,
আসবে কি সে ? যে মোরে
বেঁদেছে কবিতার আঁচলে ।
.
যে কবি এ ওষ্টে খোঁজতো
রাত্রির শেষেতে ঊষা ,
সুখকে যে বলতো দুপুর
দুঃখকে বলতো কুয়াশা ।
.
আমায় নিয়ে লিখে কবিতা
সে আজ মস্ত বড় কবি,
হাজারো কবিতা প্রেমিক
মনে এঁকেছে তার ছবি
.
তাহার কবিতাতেই আমি
কখনো কি কেউ বলবে ?
একলা মন প্রেম আগুনে
জ্বলবে শুধুই জ্বলবে ।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৬ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন