৪০ বছরের মধ্যে যিশু ফিরবেন
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমেরিকান তরুণদের অর্ধেকের বিশ্বাস
৪০ বছরের মধ্যে ফিরে আসবেন যিশু। পৃথিবীর বুকে আবার পা রাখবেন তিনি। ফিরবেন তাঁর অসংখ্য ভক্তের মাঝে। ছড়িয়ে দেবেন শান্তির বাণী। আমেরিকান তরুণদের প্রায় অর্ধেকই বিশ্বাস করে এ কথায়।
ওয়াশিংটনের পিউ রিসার্স সেন্টার পরিচালিত জরিপে দেখা যায়, প্রতি ১০ আমেরিকান তরুণের চারজনই বিশ্বাস করে, ২০৫০ সালের মধ্যে যিশু ফিরে আসবেন। তবে বেশিরভাগ আমেরিকানই দ্বিতীয় বার যিশুর আগমনের বিষয়টি বিশ্বাস করে না। ডেভিড সিলভারম্যান তাদেরই একজন। তিনি ‘আমেরিকান অ্যাথিস্ট’ গ্রুপের মুখপাত্র। তিনি তরুণদের এই বিশ্বাসের জন্য দুর্বল শিক্ষাদীক্ষা এবং অজ্ঞতাকে দায়ী করেন। সিলভারম্যান বলেন, ‘এই জরিপের ফল প্রমাণ করে লোকজন কতটা অজ্ঞ। আর আমাদের শিক্ষা ব্যবস্থা যুক্তিপূর্ণ চেতনা বিকাশের শিক্ষাদানে কতটা পিছিয়ে।’ তাঁর মতে, যিশুর ফিরে আসার ব্যাপারে এত লোকের বিশ্বাস সত্যি নাও হতে পারে। কারণ কিছু লোক ধর্মে বিশ্বাস না করলেও মুখে বিশ্বাসের কথা বলে। আগামীতে এ হার কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। ‘আমরা ধর্মভিত্তিক সমাজ অপেক্ষা মগজধোলাই হওয়া জাতি’ মন্তব্য করেন তিনি।
২১ থেকে ২৬ বছর বয়সী প্রায় এক হাজার ৬০০ আমেরিকান জরিপে অংশ নেয়। আমেরিকার তরুণদের এ রকম বিশ্বাস দেখা গেলেও ব্রিটেনে ভিন্ন চিত্র দেখা যায়। সর্বশেষ ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচ্যুড সার্ভে’র প্রতিবেদনে ধর্মে অবিশ্বাসী ব্রিটিশদের সংখ্যা বেড়েছে। দেশটির দুই-তৃতীয়াংশ কিশোর-কিশোরী সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন