somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোশাকই মোবাইল ফোন

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞানের রীতিই বুঝি এই-আজকের আধুনিক তথ্যপ্রযুক্তি আগামীকালই যেন বেমানান। নতুন প্রযুক্তি এসে আগের প্রযুক্তিকে পুরনো করে, অপ্রয়োজনীয় করে দেয়। মানুষের দৈনন্দিন জীবনে এখন মোবাইল ফোন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। কিন্তু এ মোবাইল ফোনের রাজত্বের আয়ুই বা টিকবে কত দিন? বোধ করি বেশি দিন আর নয়। কেননা বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি আবিষ্কার করছেন, যেখানে কারো সঙ্গে কথা বলতে গেলে আর মোবাইল ফোনসেট লাগবে না, পরনের জামা-কাপড়ই মোবাইল ফোনের কাজ করবে।

যুক্তরাষ্ট্রের অহিও স্টেট ইউনিভার্সিটির ইলেকট্রোসায়েন্স ল্যাবরেটরির পরিচালক জন ভোলকিস ও তাঁর সঙ্গীরা নতুন এ প্রযুক্তির উন্নয়নে কাজ চালাচ্ছেন। তাঁরা চাচ্ছেন, কারো সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মোবাইল ফোনের হার্ডওয়্যার, ব্লুটুথ কিংবা ইয়ারফোনের প্রয়োজনীয়তা বাদ দিতে। ইতিমধ্যে তাঁরা মোবাইল ফোনের পরিবর্তে পরনের জামা-কাপড়ের ভেতর বিশেষ ধরনের ডিভাইস বসিয়ে কথা বলার কৌশল আবিষ্কার করেছেন।

ভোলকিস বলেন, ‘কথা বলতে আর মোবাইল ফোনসেট কানে লাগাতে হবে না। আমরা এ পদ্ধতি বর্জন করেছি। আপনার পোশাকই মোবাইল ফোনের প্রয়োজন মেটাবে।’ তিনি জানান, পরিধানের উপযোগী ওই পোশাক তৈরির সময়ই ইলেকট্রনিঙ্ ডিভাইস গেঁথে দেওয়া হয়, যা তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করতে পারে। এই বিশেষ ডিভাইস এন্টেনা সেনা সদস্যদের পোশাক, হাসপাতালের গাউন, এমনকি দৈনন্দিন ব্যবহারের টি-শার্টে লাগানো যেতে পারে। কেউ কারো সঙ্গে কথা বলতে চাইলে শুধু পোশাকের কলারটি মুখের সামনে এনে কথা বললেই হবে। বিষয়টি অনেকটা ওয়্যারলেসের মতো। পোশাকটি পরিধানের পরই এন্টেনা কাজ শুরু করবে।

ভোলকিস আরো জানান, অনেক সময় যুদ্ধক্ষেত্রে সৈনিকদের গোপনে চলাফেরা করতে হয়, মাটিতে শুয়ে বুকে ভর দিয়ে সামনে এগিয়ে যেতে হয়। ওই সময় এ পোশাক তাদের কমান্ডারের সঙ্গে যোগাযোগে বেশ কাজে আসবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

কালের কন্ঠ

সূত্র : http://taiyabs.com/2011/10/28/33814
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×