somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেবার পার্টির মনোনয়ন পেলেন টিউলিপ

০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ লেবার পার্টির পার্লামেন্টারি প্রার্থী
লন্ডন:বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ লেবার পার্টির পার্লামেন্টারি প্রার্থী মনোনীত হয়েছেন। ২০১৫ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার টিউলিপের সংসদীয় আসন কেন্দ্রীয় লন্ডনের হ্যামস্টেড এন্ড কিলবার্ণ এর লেবার পার্টির সদস্যরা ভোট দিয়ে আগামী পার্লামেন্ট নির্বাচনে তাকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেন।
পার্লামেন্টারি প্রার্থী হওয়ার পথে টিউলিপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় হ্যাকনি বারার ডেপুটি মেয়র কাউন্সিলর সফি লিনডেন ও ক্যামডেন বারার কাউন্সিলর সেলি গিমজনের। টিউলিপ নিজেও ক্যামডেন বারার রিজেন্টস পার্ক ওয়ার্ডের একজন কাউন্সিলর। বারায় তিনি ক্যাবিনেট লিড মেম্বারের দায়িত্ব পালন করছেন।
ভোট কেন্দ্রে উপস্থিত টিউলিপের অন্যতম ক্যাম্পেইনার ও লেবার পার্টির সদস্য, বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী পারভেজ আহমেদ বাংলানিউজকে জানান, অধিকাংশ লেবার সদস্যের ভোটে বঙ্গবন্ধু নাতনি টিউলিপ আগামী পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী মনোনীত হয়েছেন। হ্যামস্টেড এন্ড কিলবার্ণ সংসদীয় আসনের এমপি অস্কার বিজয়ী অভিনেত্রী গ্লেইড জ্যাকসন রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দেয়ায় এই আসনে লেবার পার্টির নতুন প্রার্থীর প্রয়োজন দেখা দেয়।
বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় লেবার সদস্যরা শেষ পর্বের ভোটে এমপি গ্লেইড জ্যাকসনের স্থলাভিষিক্ত করেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীকে।
সোমবার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তার প্রার্থিত‍া লাভের প্রতিক্রিয়া সবাইকে জানাবেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন টিউলিপ সিদ্দিকী।

উল্লেখ্য, ২০১০ সালে টিউলিপ ক্যামডেন বারার কাউন্সিলর নির্বাচিত হন। তিনিই এই বারার প্রথম বাঙালি মহিলা কাউন্সিলর। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও ড: শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপের জন্ম ব্রিটেনে হলেও তার শৈশব কেটেছে ৭টি বিভিন্ন দেশে। ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রিধারী টিউলিপ পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে। তিনি পলিটিক্স, পলিসি এন্ড গভর্নমেন্ট বিষয়েও দ্বিতীয়বার মাস্টার্স সম্পন্ন করেন।
সম্প্রতি টিউলিপ বিয়ে করেন ক্রিস পার্সি নামের এক ব্রিটিশ নাগরিককে। গত সপ্তাহে লন্ডনে বিয়ে পরবর্তী অনুষ্ঠানে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেন।



সূত্র: Click This Link
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×