
আজ তনুর লাশ তোলা হয়েছে পুনঃ তদন্তের জন্য।
এই ছবিটি দেখুন, পঁচা গলিত লাশটি বাঁশে বেঁধে বহন করা হচ্ছে। আর পাশে থাকা পুলিশ ও অন্যরা গন্ধে নাক চেপে আছে।
আমার আসল কথা নিউজ দেয়া নয়, বরং একটু অন্যভাবে ভাবছি আমি।
এই কিন্তু সেই তনু, যে দেখতে সুন্দরি, মায়াবিনী, স্মার্ট আরো কতো কী...!
এমনও হতে পারে, ফেবুতে প্রকাশিত তনুর ঠোটের কোণে লেগে থাকা স্নিগ্ধ হাসি, কাজলে কালো চোখ ও চেহারায় ভেসে থাকা অসম্ভব সারল্য ও মায়াভরা ছবি অনেকে তনুহত্যার বিচারের জন্য মাঠে নামতে উদ্বুদ্ধ করেছে।
প্রিয় বোন!
এখানেই আমাদের ভাববার বিষয়।
তনু এখন সেই তনু নেই।
সে এখন নষ্ট পঁচা দুর্গন্ধময় এক বস্তু।
যার বিশ্রী গন্ধে আশপাশের মানুষ নাক চেপে ধরতে বাধ্য। কোথায় তার সেই কাজলকালো চোখ, স্নিগ্ধ হাসি লেগে থাকা ঠোট, সুন্দর মায়াবী চেহারা?
তা এখন পচে গলে নি:শেষ।
সুতরাং যে রূপ আর যৌবন নিয়ে তোমার এত্তো অহঙ্কার, তার শেষ অবস্থা কী....!
একবার নিজচোখে দেখো।
মনের বন্ধ জানালাগুলো খুলে দেখো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

