somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদের উন্নতি নাকি অবনতি বুজবার পাইরলামনা...

১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়ায় মাসিক বেতন পাবেন ৫৩ হাজার ১০০ টাকা। এ টাকা হবে সম্পূর্ণ করমুক্ত। তবে সাবেক রাষ্ট্রপতি হিসেবে যে ভাতা ও সুবিধা পেতেন, তা এখন পাবেন না।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদকে মন্ত্রী পদমর্যাদায় তার দূত হিসেবে নিয়োগ দেন। এ নিয়োগের ফলে এইচএম এরশাদ মাসিক ৫৩ হাজার ১০০ টাকা বেতন-ভাতা ছাড়াও পাবেন সুসজ্জিত অফিস কক্ষ, চাইলে সুসজ্জিত সরকারি বাড়ি। বিদেশ ভ্রমণ, ভ্রমণের জন্য বিশেষ ভাতা, ইন্স্যুরেন্স, নিয়মিত স্বাস্থ্যসেবা চলবে সরকারি খরচে। তার সেবায় থাকবেন সরকারি ১১ জন ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী। যোগাযোগের জন্য তার বাসা ও অফিসের টিঅ্যান্ডটি ফোনের এবং হাতে রাখা মোবাইল ফোনের বিল দেবে সরকার। থাকবে সার্বক্ষণিক গাড়ি ও গাড়ির জ্বালানি হিসেবে প্রতিদিন ২০ লিটার তেল। সরকারি বাসা না চাইলে পাবেন ভাড়া আর রক্ষণাবেক্ষণ বাবদ ভাতা। এছাড়া বাসা সজ্জিত করার জন্য এককালীন ১ লাখ ২০ হাজার টাকা পাবেন তিনি। গত ১২ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এরশাদ মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, এরশাদ সাবেক রাষ্ট্রপতি হিসেবে আগে যে ভাতাসহ আনুষঙ্গিক সুবিধা পেতেন তা এখন পাবেন না। মন্ত্রী পদমর্যাদায় যে বেতন-ভাতাসহ আনুষঙ্গিক সব সুযোগ-সুবিধা পাবেন।

সুত্র- দৈনিক আমাদের সময়
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×