somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইভি আপার জন্য কি ভোট চাইতে পারি?

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইভি আপার জন্য ভোট চাওয়ার জন্য লিখছি এই পোস্ট টা! তার আগে উনার সাথে পরিচয়ের কথাটা বলে নেই।

আইভি আপার সাথে আমার একবারই দেখা হইছিলো। কোন একটা বাসায় দাওয়াতে। অকল্যন্ডে তখন মাত্র গেছি। ছোট-খাট শ্যামলা একজন মানুষ। পরে শুনলাম উনি ডাক্তার। বিদেশী ডাক্তারদের জন্য নিউজিল্যান্ড সরকারের করানো ফ্রী কোর্স না করে উনি দেশে চলে যাচ্ছেন পৌরসভার চেয়ারম্যান ইলেকশন করতে। ঐ মূহুর্তে আমার কাছে মনে হইছিলো মানুষ কত বড় লোভী আর বোকা হইলে এমন কাজ করতে পারে? নির্বাচন করে মানুষের টাকা মারবে !! আরে এখানে ডাক্তার হিসেবে কাজ করলে তো দেড় লাখ টাকা বেতন! একটু কস্ট করে পরীক্ষাটা শুধু পাশ করা !!

পরে আমার বাবার কাছে শুনলাম উনি নামকরা একজন পৌরসভার চেয়ারম্যান আলি আহমেদ চুনকা সাহেবের মেয়ে। বাবার কথাতে মনে হয়েছিলো এটা বড় কিছু। কিন্তু এসব সস্তা রাজনীতি নিয়ে আগ্রহ ছিলো না বলে বাবার কাছে কিছু শোনা হয় নাই সেদিন।

পরে অকল্যান্ডে থাকতে থাকতে উনার স্বামী সেতু ভাইয়ের সাথে পরিচয় হলো। আমার পাওয়া অসাধারন একজন মানুষ! মানুষের যে কোন বিপদে উনাকে পাবেন। এতো হাসি খুশি মানুষ!
একসাথে ফুটবল, ব্যাডমিন্টন খেলছি। কাছ থেকে দেখছি। সিংগেল বাবা হিসেবে ছেলেকে বড় করার স্ট্রাগল।
আমার মেয়েটা খুব লক্ষী তারপরও আমি দশ দিনও একা বড় করতে পারবো না। উনি বয়সে আমার চেয়ে ১০-১২ বছরের বড় কিন্তু মানসিক বা শারিরিক ফিটনেস আমার চেয়ে অনেক বেশি। দিনের পর দিন ছেলেটাকে একা বড় করা...
আর উনি হাসি মুখে এসব করে যাচ্ছেন কারন উনার বউ দেশে ডাক্তারি বাদ দিয়ে জাতীয় রাজনীতি না নারায়নগন্জ পৌরসভার রাজনীতি করছেন !!

আমার কাছে তখন পুরা ব্যাপারটাই হাস্যকর ছিলো। মন্ত্রীত্ব না হয় জাতীয় রাজনীতি হলে হয়তো কথা ছিলো... তাই বলে পৌরসভার রাজনীতি? এর জন্য লোভনীয় সংসার- আরাম-আয়েস ছাড়তে হবে?


যাই হোক, এতো বছর পর সেই আইভি আপাকে আবার দেখলাম সেদিন বাংলা টিভিতে। ব্লগে এসে জানলাম আরেকটু।
বাবার পায়ের ছাপ ফলো করে নিজের পেশা ছেড়ে মেয়ের রাজনীতি করা... বাবার এলাকার মানুষের সেবার জন্য, বিদেশে খুব ভালো পয়সা-সম্মানের হাতছানী ফিরিয়ে দেয়া !! সংসারের মায়া ছেড়ে রাজনীতির নোংরা কাদায় ডুবে, নাক তুলে মানুষের ভালোর জন্য কিছু করা.... এসব জেনে আমি খুবই ইমপ্রেসড! মানুষের কত এবেলিটি।
আমার খালি মনে হয়, পুরা জীবনটা তো শুধু নিজের জন্যই করলাম। মানুষের জন্য তো কিছুই করলাম না!

এনাদের মত কিছু মানুষ আছে বলেই সমাজটা চলছে, চলবে!

মনে অনেক ফিলিংস! সুন্দর করে লিখতে পারলাম না।
শুধু বলি '' আইভি আপার জন্য ভোট চাই !"



সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪৯
২৭টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×