somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিনেগার নিয়ে আকাইম্মা পোস্ট !!

২৪ শে মে, ২০১২ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাসায় সবসময়ই ভিনেগার থাকে। এক বোতল খোলা আর স্টান্ডবাই এক জোড়া বোতল। যে কোন রেড মিট রান্না করার আগে মশলার সাথে একটু ভিনেগার দেয়াটা আমার পুরানা চুরি। পরিমান মতন দিতে পারলে ভাজে ভাজে মশলা ঢুকে কোন রকম টক স্বাধ ছাড়াই!

ভিনেগারের আরো কিছু টুকটাক ব্যবহার। না জানা থাকলে টেরাই দিতে পারেন।

প্রথমত: খুশকী আর খানদানী চুল

চুলের খুশকীর জন্য ভিনেগার তো অনেকেই ইউজ করেন, তাই না? কেমন করে করেন?
এপেল সিডর ভিনেগার দিয়ে চুল আর চুলের গোড়া ভেজা কয়েক মিনিটের জন্য তার পর শ্যাম্পু করে তো দেখি!

দ্বিতীয় ধান্দা: বাসায় গন্ধ

বাসায় মাঝে মাঝে গন্ধ হয় না? বৃস্টির দিনে কার্পেটে পানি পড়লে বা কাপড়ের বা গায়ের.... গন্ধ নিয়ে বাটে আছেন? কোন সমস্যা নাই। পাউরুটি নেন এক পিস। ভিনেগারে চুবান দিয়া একটা পিরিজের উপর রেখে দিন। ২৪ ঘন্টার মধ্যে বাতাসে গন্ধ গায়েব !!!
রাজা মো: হোদলের গ্যরান্টি B-)

তিন নং: রোদে পোড়া

আমার মেয়েটা একটু রোদে খেললেই সান বার্ন হয়! বেচারাকে ইস্কুলে পাঠানোর আগে মুখে ভালো করে সান স্ক্রীন লাগাতে হয়। আর একদিন ভুললেই রোদালো দিনের চমৎকার লাল গাল তার ... প্রথমে খুব কস্ট লাগতো। কিন্তু ভিনেগার ব্যবহার করে ওকে বেশ আরাম দিতে পারছি। ১:১ হিসাবে ঠান্ডা চা আর ভিনেগার মেশাতে হবে। বাটে পড়লে টেরাই দিতে পারেন। টকটক গন্ধ ভুলে আরামটাই ভালো লাগবে।

চার ন ং: ব্রন

কেউ কি জানেন ব্রোন ঠেকানির জন্য ভালো ওষুধ ভিনেগার?
ব্রনের জায়গায় সাদা ভিনেগার দিয়ে স্পন্জ করেন .... এক সপ্তাহের মধ্যে অবাক হওয়ার মতন উপকার পাবেন। এটলিস্ট আমি পাইছিলাম!

পাচ নং মুখে গন্ধ

মুখে ব্যকটেরিয়ার জন্য অনেকের গন্ধ হয়। ঠেকানোর জন্য সপ্তাহে কয়েকবার সাদা বা এপেল সিডর ভিনেগার দিয়ে গারগেল করতে পারেন। উপকার না পেলে পয়সা ফেরত।
এটা অবশ্য আমাদের বুড়া গ্রাহামের টীপস! পয়সা ফেরত সে দেবে। :P

ছয় ন ং হেব্বি খাওয়া-দাওয়া

জানি, আমার মতন অনেকেই আছে যাদের খাওয়ার সময় একটু হুশ কম থাকে। খাওয়ার পরই পাচ কেজি ওজন বেড়ে যায়।টেবিল থেকে উঠতে পারেন না! এই টিপস টা উনাদের জন্য।
এক চামচ ভিনেগার েক এক কাপ পানিতে গুলে খাওয়ার ১৫ মিনিট আগে খেয়ে নেন। খাওয়ার পর একা একাই টেবিল থেকে উঠতে পারবেন। ;)
ভিনেগার-পানি আপনার পেট ভরা-ভরা ফিলিংস এনবে। বেশী খেতে পারবেন না!

সাত নং রুপার গয়না

পুরান রুপার গয়নারে চক চকে রুপার গয়না করার ধান্ধা হইলো ভিনেগার আর বেকিং সোডা। আধা কাপ ভিনেগারে দুইটেবিল চামুচ বেকিং সোডা দিয়ে মেশান আর রুপার গয়না দুই ঘন্টা চুবায়ে রেখে পানি দিয়ে ধুয়ে দেখেন কি তামশা !!!! আপনাকে কেউ আর আকাম মাস্টর বলতে পারবে না !!! :P

আট নং পোকা-মাকড়ের উৎপাত

মশা-মাছি, পোকা-মাকড় ভিনেগার লাইক করে না। দামী দামী রিপ্যালেন্টের চেয়ে ভিনেগার স্প্রে খারাপ ডিউটি করে না!

নয় নং পোড়া হাড়ি:

পোড়ার হাড়ির জন্য আমার মত কপাল পোড়া তো অনেকেরই হইছে। হাড়ি পুড়লে রান্নার শখ পোড়ার ও তো ব্যবস্হা হয়... অন্তত: আমার হইছে। শুনতে হইছে " আমার শখের হাড়িটা তুমি পুডিং বানানো প্রাকটিশ করে বারোটা বাজালা !" ধরা না পড়লে কিন্তু বাচার রাস্তা আছে..... সেই ভিনেগার।
পানিতে ভিনেগার দিয়ে ফুটানি দেন....মাহশাল্লাহ মুটামুটি ফকফকা !

দশ নং ব্লগার ভুলো মনের সরবত রেসিপি। উনার ভাষায়ঃ

আমার বাড়িতে ভিনেগার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় শরবত খেতে! এক গ্লাস ঠান্ডা পানির মধ্যে দুই/তিন চামচ (ভিনেগারের অম্লত্ব/টকত্ব অনুযায়ী) ভিনেগার আর ২-৩ চামচ চিনি... খেতে আমার ভালই লাগে।


ভালো থেকেন সবাই। পড়ার জন্য ধন্যবাদ !!! শুভ রাত !!!!




সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১২ বিকাল ৪:১৭
৩৫টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×