এ কেমন নিষ্ঠুরতা! কেন তাদের প্রতি এই নির্মম অত্যাচার?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ কেমন নিষ্ঠুরতা! কেন তাদের প্রতি এই নির্মম অত্যাচার? কি দোষ ছিল তাদের? ইটভাটায় কাজ করে বলে তারা কি মানুষ না? এক মুঠো ভাতের জন্য কেন তাদের এই অমানবিক অত্যাচার সহ্য করতে হবে?
রাঙামাটির লংগদু উপজেলার একটি ইটভাটায় শ্রমিকদের উপর নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছে ঐ ইটভাটার (পশুর চেয়েও অধম) মালিক শাহজাহান। সংবাদের ভিত্তিতে জানা যায়, লংগদু-নানিয়ারচর সড়কের পাশে বাইট্টাপাড়ার মো: শাহজাহানের মালিকানাধীন এলবিএম ইটভাটায় সাতক্ষীরার শ্যামনগর থেকে আইলায় ক্ষতিগ্রস্থ ১৩ জন শ্রমিককে চুক্তিভিত্তিতে কাজ করার জন্য আনা হয়। কিছুদিন পর শ্রমিকদের মধ্যে দুই জন মায়ের অসুস্থতার কথা বলে বাড়িতে গেলে আর ফিরে আসে নি। তাই ইটভাটার মালিক শাহজাহান নিজের স্বার্থ হাসিল করার জন্য বাকি শ্রমিকরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য তাদের দূর্বলতার সুযোগ নিয়ে দারোয়ান রেখে অস্ত্র পাহারায় তাদের সবাইকে প্রতিদিন কাজ শেষে সন্ধ্যায় একটি ঘরে শেকল দিয়ে বেঁধে রাখে এবং তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। দিনের বেলায়ও ধারালো অস্ত্র পাহারায় জোর করে কাজ করানো হয়। এমনকি তারা যেন কোথাও যোগাযোগ করতে না পারে সেজন্য তাদের মুঠোফোনও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়।
তাই আমি এই ব্লগের মাধ্যমে বলতে চাই, বর্তমান যুগেও যদি আইয়ামে জাহেলিয়াতের মতো গরীব অসহায় মানুষদের নরপিশাচদের হাতে এইরকম অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়, তাহলে কি সরকার পারে না, এইসব নরপিশাচ মালিকদের উপযুক্ত শাস্তি দিতে, পারে না আইলার হিংস্র থাবায় আক্রান্ত এইসব লোকের সর্বস্ব হারানোর বেদনাকে দূরীভুত করে দিতে।
আমি এই অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি।
বিস্তারিত-
প্রথম আলো
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন