somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হিমু ঘাসফড়িং
=> বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর।=> কারো দুঃখ কষ্ট আমাকে মোটেও অভিভূত করেনা।=> কথা দিয়ে কথা রাখতেই হবে এমন কোন কথা নাই।=> যেকোনো ঘটনা খুব সহজভাবে নিতে পারি।=> নির্জনতা পছন্দ করি।=> প্ল্যান করে কখনো কিছু করা হয় নাই।

আমার একটি রাত এবং উচ্চাঙ্গ সংগীত।

০১ লা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহাঙ্গীরনগরের এক বড় ভাই কল করে বলল, আর্মি স্টেডিয়াম এ আসতেছি তুই আসতে পারবি নাকি? আসতে পারলে টিকিট ম্যানেজ করি। প্রথম আলো, ডেইলি স্টার, এবিসি রেডিও এবং মাছরাঙা টেলিভিশনের বিরামহীন প্রচারণার পরও যে অনুষ্ঠান আমার মধ্যে বিন্দু পরিমাণ আগ্রহ তৈরি করতে পারেনি। বড় ভাই এর একটা কথাতেই সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম।
বিশাল লাইন দেখে খুশিই লাগলো। কষ্ট করে আসাটা সম্ভবত কাজেই লাগছে। বিরাট নিরাপত্তা ব্যাবস্থা। বাইরের কোন খাবার ভেতরে নেওয়া যাবেনা। সিগারেটতো নেওয়া যাবেই না। ১০০% ধূমপানমুক্ত এলাকা। সবার পকেট চেক করে সিগারেট, ম্যাচ ও অন্যান্য খাবার দাবার রেখে দেওয়া হলো।
ভেতরে গিয়ে তো চক্ষু চড়কগাছ। বিরাট আয়োজন। তার উপরে অনুষ্ঠান শুরু হয়ে গেলো সময়মত। উপস্থাপনা করতেছে জয়া আহসান।
"আরে! আমাদের জয়া"!!!
বলে লাফ দিয়ে উঠলো এক বড়ভাই। সবাইতো মহাখুশি। সুযোগ পেয়ে অন্য এক বড়ভাই বলল "বাইরের কান্ট্রিতে এই ধরনের অনুষ্ঠানের টিকিটের দাম হয় ১০০০ টাকার উপরে।"
সামনের দিকে সিটও পেয়ে গেলাম। খুবই মজা!
পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি আসছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার, মুস্তফা মনোয়ার, ইমদাদুল হক মিলন, পীযূষ বন্দ্যোপাধ্যায় ও আসছে। রাত ১২ টা পর্যন্ত অনুষ্ঠানের পারফর্ম দেখলাম আর না দেখলাম মজা করতে করতেই সময় কেটে গেলো।
এরপর সবাই বের হলো সিগারেটের খোঁজে। প্রচুর স্মোকিং চলতেছে ভিতরেই। এতো সিগারেট কোথা থেকে আসলো প্রথমে বুঝতে পারলাম না। অবশ্য বুঝতে দেরিও হলোনা। এরা সবাই ভিআইপি। স্মোকিং করতেছে এমন মেয়ের সংখ্যাও কম না। শালা ভিআইপি না হয়ে বিরাট অন্যায় করে ফেলছি। মজা করার জন্যই বলল এক বড়ভাই। অন্য একজন কোথা থেকে যেন আসলো মুখে হিমালয় পর্বত জয় করার মত আনন্দ নিয়ে। সে সিগারেট ম্যানেজ করে ফেলছে।
গ্যালারির দিকে এগিয়ে যেতেই খেলাম আরও একটা ধাক্কা। গাঁজার গন্ধ পাওয়া গেলো! এক বড়ভাই মুখ খিঁচিয়ে বলে উঠলো। হারামজাদারা এইখানে গাঁজা খায় আর গেটে আমাদের সিগারেট রেখে দেয়। ক্যাম্পাসের আশেপাশে হলে ডট ডট ডট ডট ডট। দুইজন ছুটল গাঁজার সন্ধানে। আর কয়েকজন সিগারেটে টান দিতে লাগলো। কয়েক টান দেওয়ার পর একজন এগিয়ে দিলো আমার দিকে। যদিও সবাই জানে আমি স্মোকিং করিনা। সম্ভবত ভুল করে দিয়েছে। আমিও চাঞ্চে মাইরা দিলাম ২ টান। কাইয়ুম ভাই চিল্লায় উঠলো "হায় হায়! কি করিস কি করিস!!!"
আমি বললাম "কি করি?"
-তুই স্মোকিং করিস নাকি?
-নাতো! হায় হায়! কি করলাম কি করলাম!" :P

১টা নাগাদ বিরক্তি চরম আকার ধারণ করলো। উচ্চাঙ্গ সংগীত শোনা আর জেলখানায় রাত কাটানো সম্ভবত একই (আমার কাছে)।
ওদিকে পেট চো চো করতেছে ক্ষুধায় আর প্রকৃতির ডাকে। সহ্যের শেষ সীমানায় পৌঁছে উঠে গেলাম। এক নিরাপত্তাকর্মীর কাছে জিজ্ঞেস করলাম "ভাই, ওয়াশ রুমটা কোনদিকে?"
-বাইরে যান।
-ভাই, ভিতরে কোন ব্যাবস্থা নাই?
-আছে। তবে ওইটা ভিআইপি দের জন্য।
শালা কবে যে ভিআইপি হব!!!

বাধ্য হয়ে বাইরে গিয়েই প্রকৃতির ডাকে সারা দিতে হল। এখন মুটামুটি ২/৩ ঘন্টা নিশ্চিন্ত। ভিতরে এসে লেগে পরলাম খাবারের সন্ধানে। সৌরভ ভাই সাথে আছে। কম দামের মধ্যে হাফ তেহারি ৫০ টাকা। পকেটের অবস্থা চিন্তা করে তেহারি খাওয়াটাই বেটার মনে হল।
-মামা, হাফ তেহারি দিয়েন তো।
-তেহারি শেষ।
-তাইলে ফ্রাইড রাইচ দ্যান।
-ফ্রাইড রাইচ একটু দেরি হবে। নরমাল রাইচ আছে।
সৌরভ ভাইকে বললাম, ভাই! ১টা চিকেন চাপ (৮০ টাকা) আর ৩/৪ টা পরাটা (৫০/৬০ টাকা) নেই।
-ধুর! এখন পরাটা খাবো? তারচেয়ে একটু অপেক্ষা করি। রাইচ টা হোক।
অপেক্ষা করতে থাকলাম। আড়াইটার দিকে রাইচ হইল। দৌড় দিয়ে গেলাম।
-মামা, ২টা ফ্রাইড রাইচ দ্যান।
-শুধু রাইচ দেওয়া যাবেনা। সাথে অন্য কিছু নিতে হবে।
-তাইলে সাথে ভেজিটেবল দ্যান।
-ভেজিটেবল শেষ।
মাথা নষ্ট। বুঝতে পারলাম মামারা কমপক্ষে ৩০০/৪০০ টাকা খসানোর প্ল্যান করতেছে। এই সময় সৌরভ ভাই বীরদর্পে এগিয়ে এলো।
-ফাইজলামো করো? ক্যাম্পাসের আশেপাশে হইলে রাইচ তোমার (ডট ডট ডট) ঢুকায় দিতাম।
ঝারিতে কাজ হল। সাড়ে ৩ টার দিকে ঢেঁকুর তুলতে তুলতে সিটে এসে বসলাম। চোখে রাজ্যের ঘুম। চেয়ারেই ঘুমিয়ে পরলাম। সাড়ে চারটার দিকে সৌরভ ভাই এর ডাকে ঘুম ভাঙল। স্পীকারে তখন বাজতেছে- রাআআআআতত ভঅঅঅঅররর.।
বাইরে বের হয়ে আসলাম। শীতে জবুথুবু অবস্থা। বেঙ্গল ফাউন্ডেশন বাস এর ব্যবস্থা করছে। এক বড়ভাই বলল "বলতো প্রোগ্রামটা আর্মি স্টেডিয়ামে কেন করছে?"
-কেন করছে?
-কারন, রাত ১১ টার পর এখান থেকে কোন বাস টাস পাওয়া যায় না। তুমি চাইলেও রাত ১১ টার পর বাসায় যেতে পারবা না। সারারাত তোমাকে সংগীত শুনতে হবে।

সবাই উঠলো মিরপুরের বাসে। আর আমি একা উঠলাম উত্তরার বাসে। ভাগ্যিস! বাস টা উত্তরা পর্যন্তই ছিল। তা না হলে কথায় চলে যেতাম আল্লাহ মালুম!!!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×