somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাসুলুল্লাহ (সাঃ) ইন্তেকালের ১৪০০ বছর পর আমরা দেখতে পাচ্ছি, তাঁর ভবিষ্যতবাণী আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে........

১৬ ই জুন, ২০১২ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিয়ানমারে মুসলমান ভাইদের হত্যা করা হচ্ছে, আজকে আমরা ১৫০ কোটি মুসলমান কিছুই করতে পারছি না । হায় আফসোস্ !!

খবরে জানা যাচ্ছে, মিয়ানমারের আরাকান রাজ্যে সামরিক সরকারের প্রত্যক্ষ মদতে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন তথা মগ সন্ত্রাসীরা রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। লুণ্ঠন, ধর্ষণ ও অগ্নি সংযোগ এখন সেখানকার নৈমিত্তিক ঘটনা। এ পর্যন্ত শিশু ও মহিলাসহ ৫শ’ মুসলমান শাহাদত বরণ করেন এবং আহত হয়েছেন ২ হাজারেরও বেশি। ১১টি মসজিদ জ্বালিয়ে দেয়া হয়েছে। উঠতি বয়সের মুসলিম মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে মগ সন্ত্রাসীরা। দাওয়াতি কাজে জড়িত তাবলীগ জামায়াতের ১০ জন সদস্যকে যাত্রীবাহী বাস থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে বাজারে জবাই করে দেয়া হয়। পৈশাচিকতার তাণ্ডবে ক্রমশ ভারি হয়ে উঠছে আরাকানের পরিবেশ। মংডু, আকিয়াব, টাংগোপ ও বুচিডং এলাকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। মিয়ানমারের অঞ্চলে বসবাসকারী মুসলিম জাতিগোষ্ঠী চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন।
অথচ সারা বিশ্বে আজকে আমরা প্রায় ১৫০ কোটি মুসলমান এই ব্যাপারে কিছুই করতে পারছি না । মুসলিম রাষ্ট্রগুলো চুপচাপ বসে আছে।

এর কারন কি !?
এর কারন হচ্ছে আমাদের অন্তরে ওহান ঢেলে দেয় হয়েছে।

রাসুল(সাঃ) বলেছেন,“শীঘ্রই এমন একসময় আসবে, যখন এই পৃথিবীর বিভিন্ন জাতিরা একে অপরকে মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য পরস্পরকে আহবান করবে, যেভাবে ক্ষুধার্ত নেকড়ে তাদের খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে।” কেউ একজন জিজ্ঞেস করলেন,“সেই সময় কি আমরা সংখ্যায় কম থাকবো?” উত্তরে রাসুল(সাঃ) বললেন,“না, সে সময় সংখ্যায় তোমরা হবে অগণিত। কিন্তু'তোমরা হবে বানের জলে ভেসে আসা খড়কুটোর মতো [অর্থাৎ, শক্তিহীন]। শত্রুদের অন্তরে তোমাদের সম্পর্কে যে ভয় আছে আল্লাহ তা উঠিয়ে নেবেন এবং তোমাদের অন্তরে তিনি ওহান নিক্ষেপ করবেন।” একজন সাহাবী জিজ্ঞেস করলেন,“ইয়া রাসুলুল্লাহ! ওহান কি?” রাসুল(সাঃ) বললেন,“দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুর প্রতি ঘৃণা।” [আবু দাউদ এবং আহমদ]

রাসুলুল্লাহ(সাঃ ) ইন্তেকালের ১৪০০ বছর পর আমরা দেখতে পাচ্ছি, তাঁর এই ভবিষ্যতবাণী আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। আজকে আমরা সংখ্যায় প্রায় ১৫০ কোটি, কিন্তু শক্তিহীন।

হায় আফসোস্ !! বড়ই আফসোস্ !

লেখক: হোসনে মুরাদ তারিফ
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×