ঝগড়া বন্ধের তাবিজ
২৫ শে জুন, ২০১২ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের এক ধোপী ছিল, কাপড় ধুয়ে দিত। কিন্তু সে ছিল ভারী ঝগড়াটে। সে একবার এসে আমার বোনের কাছে তার ছেলের বউদের বদনাম করছিল, বলছিল আমার বউরা আমার সাথে ভীষণ ঝগড়া করে। আমাকে এমন একটা তাবিজ দাও যেন তারা সকলে আমার গোলাম হয়ে যায়। আমার বোন বলল, ঠিক আছে। তারপর সে একটি কাগজে কিছু লিখে কোন রকম ভাজ করে তার হাতে তুলে দিল। হাতে তুলে দিয়ে বলল তোমার বউয়েরা যখন তোমার সাথে ঝগড়া করতে শুরু করবে তখন তুমি এই তাবিজটি দাঁতের মাঝখানে দাঁত দিয়ে চেপে রাখবে। দাঁত ফাকা হতে দিবে না। এভাবে এক সপ্তাহ করবে দেখবে তারা তোমার গোলাম হয়ে যাবে। এক সপ্তাহ পর সে ভীষণ হাসি খুশি। আমার বোনের কাছে এসে বলল: সাহেবা! আমার ঘরের সব ঝগড়া শেষ। অথচ সে নিজেই ছিল ঝগড়ার প্রধান। এখন তার ঘরের সব ঝগড়া শেষ। কারণ সে জিহবার নিচে তাবিজ দিয়েছিল, সে ভেবেছে তাবিজের ভিতরে এমন কিছু আছে যার দ্বারা নিজে নিজে ঝগড়া বন্ধ হয়ে যাবে অথচ তাবিজ যা করেছে সেটা হল ঝগড়ার সময় তার মুখ বন্ধ রেখেছে।
আমাদের সমাজে অনেক সংসার ধ্বংস হয় মুখের কারণে, ছোটখাট বিষয় নিয়ে তুলকালাম কান্ড ঘটে যায়। তাই বিয়ের পর ছেলে পক্ষ মেয়ে পক্ষ সবার উচিত সুন্দর ব্যবহার করা তবেই পরিবারে শান্তি নেমে আসবে।
সৌজনে: আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন
বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,...
...বাকিটুকু পড়ুন
আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুন