১৯৫৭ সালের ২৮ শে ফেব্রুয়ারী দুটি পাতা ও একটি কুঁড়ির রাজধানী শ্রীমঙ্গলে পাকিস্তান চা গবেষনা ষ্টেশন নামে স্থায়ী গবেষনা কার্যক্রম স্থাপিত হয়। স্বাধীনতার পর পাকিস্তান চা গবেষনা প্রতিষ্টানকে প্রথমে বাংলাদেশ চা গবেষনা ষ্টেশন ও ১৯৭৩ সালে বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউট(বিটিআরআই)এ উন্নীত করা হয়। বর্তমানে এ ইনস্টিটিউট বাংলাদেশ ন্যাশনাল এগ্রিকালচারাল রিচার্চ সিস্টেম(নার্স)এর ১০টি জাতীয় প্রতিষ্টানের অন্যতম একটি। বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউট শ্রীমঙ্গল শহর থেকে ৩ কিলোমিটার দুরে। উচ্চ ফলনশীল ও উন্নত মানের চা বিজ্ঞানসম্মত উপায়ে উৎপাদন ও গবেষনার জন্য শ্রীমঙ্গল শহরের অদুরেই স্থাপন করা হয় এ প্রতিষ্ঠান। ইউক্যালিপ্টাস, একাশিয়া,পামসহ নানা জাতের সারীবদ্ধ গাছের সুনিবিড় ছায়াঘেরা বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের অভ্যন্তরে রয়েছে একটি মনোরম লেক। সারাদেশে এ ইনস্টিটিউট এর ৪ টি উপ-কেন্দ্র রয়েছে। গবেষনা কার্যক্রম ৮টি বিভাগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইনস্টিটিউটের পাশেই রয়েছে চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)। এর জন্ম ১৯৮০সালে। এর প্রধান কাজ গবেষনালব্দ ও পরিতি প্রযুক্তি, মাঠ পর্যায়ে সুষ্ঠু বাস্তবায়ন ও উন্নয়ন মুলক কার্যক্রম পরিচালনা করা। এ প্রতিষ্ঠানটিকে ঘিরে চা বিজ্ঞানীদের রয়েছে সাফল্য। চা বিজ্ঞানীদের একের পর এক প্রযুক্তি উদভাবনের ফলে খ্যাতি অর্জন করেছে দেশ বিদেশের বিশেষজ্ঞদের। চা বিজ্ঞানীদের উদভাবিত প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞান চা শিল্পের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখতে সম হয়েছে। বিজ্ঞানীরা গবেষনা করে এ পর্যন্ত বিটি-১ থেকে বিটি-১৭ নামে ১৭ টি উচ্চ ফলন শীল ও আর্কষনীয় গুনগতমান সম্পন্ন কোন উদভাবন করেছেন। ইনস্টিটিউটএর উদভাবিত কোন বিটি-২ এর বিশেষ সুবাস দেশী ও বিদেশী বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িঁয়েছে। চা গবেষনা ইনস্টিটিউট এর সাবেক পরিচালক এ এফ এম বদরুল আলম এই কোন উদভাবন করেন। চা বিজ্ঞানীরা সর্বশেষ বিটি-১৭ নামে উন্নত জাতের কোন আনুষ্ঠানিক ভাবে উন্মুক্ত করেন। ইনস্টিটিউট পরিচালক এম শহিদুজ্জামান এ প্রসঙ্গে বলেন, বিটি-১৭ উচ্চ ফলনশীল ও উন্নত জাতের কোন। অন্য কোন স্বাভাবিক ভাবে বর্তমানে প্রতি হেক্টরে ১২৭০ কেজী উৎপাদিত হলেও এই কোনটি প্রতি হেক্টরে ৩ হাজার কেজির অধিক উৎপাদন সম্ভব।
চলবে...
বাংলাদেশ চা গবেষনা ইনস্টিটিউটের একাল সেকাল (চা শিল্পাঞ্ঝল-১১)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন
তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন
ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন
এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন
২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।