নীহারিকা! তুমি দূর বহুদূরে
কি করে নেব বল তোমায়
আপন করে?
যে চুখ দিয়েছেন শ্রষ্টা আমারে
চিনতে পারেনা সে যে তোমারে,
তাই তো ভূলের পথে
হচ্ছে এগোতে
কিবা দিবা, কিবা রাত্রিতে।
নীহারিকা! লোক চক্ষুর অন্তুরালে
রয়েছ তব আপন পভা।
আর আমার মাঝে ক্ষুধার
লেলিহান শিখা,
বল তাহলে কি করে হবে
তোমার সাথে দেখা?
নীহারিকা! আমি যে ব্যস্তু সদা
পরের উপকারে,
নিরবতার বাধ ভেঙ্গে
হেসে কহিল নীহারিকা,
তাই বুঝি প্রখরতা দিচ্ছ তুমি
নিরন্নের ক্ষুধারে।
নীহারিকা! শুধুই কি পর উপকারে
রয়েছ পাশা পাশি
সভা সমাবেশে,
কহিল নীহারিকা
তাই বুঝি হয়েছ তুমি বিশেষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


