somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীর্ঘদিন লোকসানের পর এনটিসির দুটি চা বাগান লাভের মুখ দেখেছে (চা শিল্পাঞ্ঝল-১২)

২৫ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধা সরকারি ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) দুটি চা বাগান বহুবছর ক্রমাগত লোকসানের বোঝা বয়ে চলার পর অবশেষে লাভের মুখ দেখলো। কোম্পানীর ২৯ বছরের জীবনে ‘বিজয়া’ চা বাগানের ক্রান্তিôকাল ছিল ১৯৮৪ থেকে। ঐ সাল থেকে ২০০৪ পর্যন্তô ক্রমাগত লোকসান দিয়েছে। অপরদিকে এ কোম্পানির মালিকানাধীন দেশের প্রাচীনতম চা বাগান ‘লাক্কাতুরা’ ১৯৮৯ থেকে একনাগাড়ে ১৫ বছর লোকসান দিয়েছে। বাগান দু’টির এই অবস্থার আপাতত অবসান হয়েছে বলে মনে হচ্ছে। কারণ ২০০৫ ও ২০০৬ দু’বছরই বাগান দু’টি মুনাফা অর্জন করতে পেরেছে।
সরকারি মালিকাধীন ৫৩ দশমিক ৭৭ শতাংশ এবং বেসরকারি মালিকানাধীন ৪৬ দশমিক ২৩ শতাংশ শেয়ার নিয়ে ১৯৭৮ সালে এনটিসির যাত্রা শুরম্ন। বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় অবস্থিত কোম্পানীর ছোট-বড় ১২টি চা বাগানের মোট জমির পরিমাণ প্রায় ১১ হাজার হেক্টর এবং এর মধ্যে চা আবাদি জমি সাড়ে ৫ হাজার হেক্টর।

প্রথম শ্রেণীর ৯টি চা বাগান নিয়ে এনটিসি যাত্রা শুরম্ন করলেও বিভিন্ন কারণে কোম্পানির ব্যবসায়িক পথপরিক্রমা সুখকর ছিল না। অধিকাংশ শেয়ারের মালিক সরকারি পর্যায়ে থাকার কারণে সার্বিক ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতা প্রকট। পরিচালনা পরিষদের সদস্যদের চায়ের চাষাবাদ বিষয়ে কম জ্ঞান ও অনভিজ্ঞতার কারণে কোম্পানীর নীতিমালা প্রণয়নে ত্রম্নটি-বিচ্যুতি ঘটে প্রায়শ। মাঠ ও কারখানা উভয়ড়্গেত্রে প্রয়োজনীয় বিনিয়োগ সংকীর্ণতা ও দীর্ঘসূত্রতা চা বাগানগুলোকে এক প্রকার বন্ধ্যাত্বে ঠেলে দিয়েছে বলে কোম্পানির শেয়ারহোল্ডারদের অভিমত। প্রতিযোগী অন্যান্য বিদেশী চা কোম্পানি গ্যাস চালিত ব্যবস্থায় কম ব্যয়ে চা উৎপাদন করছে; কিন্তু এনটিসির এরূপ কোন ব্যবস্থা না থাকায় প্রতি কেজিতে তাদের উৎপাদন ব্যয় ৪/৫ টাকা বেশি।

এই স্থবিরতা থেকে উত্তরণের জন্য এনটিসি ১০ সালা একটি উন্নয়ন পরিকল্পনা শুরম্ন করেছে ২০০৬ থেকে। এ পরিকল্পনায় নতুন চারা রোপ চা চাষ অনুপযোগী জমিতে রাবার চাষ, কারখানা আধুনিকায়ন, শ্রমিক কল্যাণ প্রভৃতি খাতে ১৩৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ কর্মপরিকল্পনা বাস্তôবায়নে উন্নয়ন ঋণ, বাগানের পুরনো বনজসম্পদ বিক্রি এবং কোম্পানির নিজস্ব উৎস্ব থেকে অর্থ সংগ্রহের কথা বলা হয়েছে।

প্রকৃতির বৈরিতা, কোম্পানীর পরিচালনা পরিষদের দুর্বল ব্যবস্থাপনা, সংকুচিত বিনিয়োগ নীতি প্রভৃতি প্রতিকূলতা বিরাজমান থাকার পরও এনটিসির লোকসান কাটিয়ে উঠার লড়্গণকে আশাব্যঞ্জক বলে সংশিস্নষ্টরা মনে করছেন।

চলবে....
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×