মোবাইল বেজে উঠলে বলো "রং নাম্বার"।
বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছো অনেকদিন-
মহিলা হোস্টেলের দারোয়ান,কর্কশ সুরে
জানান দেয়,"রং নাম্বার"।
শ্রাবন্তিকা বলে কেউ নেই এখানে-
তবে কোথায় খুঁজবো।
টিএসসি'র চত্বরে...
সেখানে বড় বেশি বেহায়া ভালোবাসা।
ধানমণ্ডি লেকে খুঁজবো...
যেখানে মুখ গুজেঁ বুকে কেবলই লিভ টুগেদার
তবে খাবো উইম্পিতে...
ফাস্টফুডের পয়সা আছে তো পকেটে...?
তবে কোথায় খুঁজবো শ্রাবন্তিকা-
মধ্য বয়সের ভালোবাসা এমনই হয়।
ভালোবাসায় ভেসেছি পহেলা বৈশাখ
নবান্ন উৎসব ছিল ভীষণ পছন্দ তোমার
শ্রাবণে দেখা হয়েছিল বলে
নাম রেখেছিলাম 'শ্রাবন্তিকা'।
অনেক ভেবে ঠিক করেছি তোমাকে খুঁজবো না
শ্রাবন্তিকা। এ নামে কাউকে কি খোঁজা যায়।
লোক হাসে মুখ টিপে;বাড়ির পাহারাদার
সেও পকেটভারী করে বলে অপেক্ষায় থাকেন।
ম্যাডাম আসবেন আজ না হয় কাল-
আসলে মধ্য বয়সের ভালোবাসা এমনই হয়।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


