আমি উম্মদ ; আমি রাজা, আমার রাজ্যে কেহ নাই ;
আমি জ্ঞানী ; সবজানি, সবখানে টানাটানি ;
আমি একা ; চলি একা, একা চলতে ভালবাসি
আমি নেতা ; সব শ্রোতা, তাইতো হাসাহাসি ।
আমি জানি ; সব জানি, বলে দেবো হাটখানে
আমি মানিনা ; কিছুই মানিনা, তাইতো ভয় করি না।
আমার আমি, সত্বা আমি তক্তা বানাবো তাদের
যারা পরের জমি খেয়ে পুরে আরাম আয়েশ স্বাদের।
আমি মারবো তাদের, কাটবো ওদের আস্ত খাবো গিলে
যারা লন্ড ভন্ড, সভা পন্ড, বোমা ফাটায় মিলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


