somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নার্সারীর মাধ্যমে স্বাবলম্বী

০৩ রা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারী পৃষ্টপোষকতা পেলে নার্সারী হতে পারে লাভজনক। নার্সারীর মাধ্যমে বেকারত্ব দুর ও স্বাবলম্বী হওয়া যেতে পারে। পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বনায়নে নার্সারী হতে পারে উজ্জল দৃষ্টান্ত। সিলেট বিভাগে নার্সারীর মাধ্যমে অনেকেই হয়ে ওঠেছেন স্বাবলম্বী।

বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ফুলজ ও ভেষজ বৃক্ষের চারা উৎপাদন ও বিপননে নার্সারীর ভুমিকা অপরিসীম। এক সময় নার্সারীর সাথে তেমন পরিচিত ছিলনা সাধারন মানুষ। ৯০এর দশক থেকে নার্সারীর গুরুত্ব বেড়ে যায় সরকারী ভাবে বনায়নের উদ্যোগ নিলে।

নির্বিচারে সংরতি বনাঞ্চলের বৃক্ষ নিধনের ফলে বিশ্বময় এর প্রভাব পড়ে। প্রাকৃতিক পরিবেশ হয়ে পড়ে ঝুঁকিপুর্ন। বাংলাদেশ সরকার বনায়নের ক্ষেত্রে নড়েচড়ে ওঠে। ‘গাছ লাগান- পরিবেশ বাঁচান’ শ্লোগানের মধ্য দিয়ে শুরু হয় বনায়নের কাজ। বাড়ির আনাচে কানাচে, রাস্তার পাশে সরকারী, বেসরকারী ও ব্যক্তি উদ্যোগে বনজ, ভেষজ ও ফলজ বৃ রোপনের হিড়িক পড়তেই নার্সারীর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশী দেখা দেয়। সিলেটের মৌলভীবাজার জেলায় হাতে গুনা ২/৩ টি নার্সারী ছিল। বর্তমানে জেলার ৭ উপজেলায় ছোট বড় প্রায় ৪৭৫ টি নার্সারী রয়েছে।

বর্তমানে নার্সারী লাভজনক হওয়ায় মানুষের উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। শ্রীমঙ্গল উপজেলায় ছোট বড় নার্সারী রয়েছে প্রায় শতাধিক। তবে পুজি ও সরকারী সহযোগিতার অভাবে অনেকেই নার্সারীর প্রসার ঘটাতে পারছেন না। তবুও নার্সারীর মৌসুম এপ্রিল থেকে চলছে চারা বিক্রয়ের ধুম। প্রতিদিনই শ্রীমঙ্গলের নার্সারীগুলো থেকে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ভেষজ ও ফুলের চারা ব্যক্তি, কোম্পানী ও এনজিও গুলো ট্রাক, টেম্পু ও ঠেলাগাড়িতে করে কিনে নিচ্ছে। বেশী বিক্রি হচ্ছে আকাশী, মেনজিয়াম, মেহগনী, সেগুন ,গর্জন চাপালিশ, ইউক্যালিপ্টাস প্রভৃতি। তাছাড়া ফুলের বাগান ও সবজির খামারের জন্য অনেকেই নার্সারী থেকে সংগ্রহ করছে পছন্দের দেশী বিদেশী ফুলের চারা ও ফলের চারা।

শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন নার্সারী ঘুরে ও আলাপ করে জানা যায় এক খন্ড ধানী জমিতে ফসল করলে যে পরিমান আয় হয়, নার্সারীর মাধ্যমে সে পরিমান জমিতে ৪ গুন বেশী আয় হয়ে থাকে। তবে এজন্য দরকার মেধা, শ্রম ও বিনিয়োগ। নার্সারীর আয় থেকে যেমন হতে পারে স্বাবলম্বী তেমনি বেকার সমস্যা দুরিকনরনে তা হতে পারে মডেল। এমনি এক নার্সারীর নাম ‘শেখ মনপীর (রঃ) নার্সারী’। সিন্দুরখাঁন ইউনিয়নের সাড়েরগজ গ্রামে ১৯৯৯ সালে এটি প্রতিষ্টা করেন শ্রীমঙ্গল কাজী অফিসের সহকারী কাজী মৌলভী মোঃ আবু মুছা। ছিলেন অভাবগ্রস্থ ও বেকার। বর্তমানে তিনি স্বাবলম্বীই নয়, নার্সারী আয় থেকে কিনেছেন ৪৫শতক ভুমি, করেছেন পাকা ঘর ও প্রতিষ্টা করেছেন পোলট্রিখামার।

শুধু তাই নয় নার্সারীর আয় থেকে তিনি পারিবারিক খরচসহ আয় করছেন প্রতিমাসে ১৫ হাজার টাকা। আবু মুছা বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা নার্সারী সমিতির সাধারন সম্পাদক। তার সাথে নার্সারীর ব্যাপারে কথা হয়। তিনি তার নার্সারীতে ১৩৯ প্রজাতির চারা উৎপাদন ও বিপননের কথা বলতে বলতে দেখালেন সফলতার চিত্র। তিনি বলেন মাত্র ৪০ হাজার টাকা দিয়ে ’৯৯এর জুন মাসে নার্সারীর কাজ শুরু করেন। বর্তমানে আড়াই লাখ টাকার চারা রয়েছে। আরও চারা উৎপাদন করছেন বলে জানান। এগুলোর মধ্যে সেগুন, আকাশী, মেহগনি, মেনজিয়াম, গর্জন, গামারী, সিকরাশি, অর্জুন, বহেরা, আমলকি, নিম, লুকলুকি, লটকন, জলপাই, পেপেঁ, পেয়ারা, লিচু, সুপারী, নারকেল,জামরুল, ছফেদা, শরিফা, ডালিম, পলি পেয়ারা ইত্যাদি।

নার্সারী দেখা শোনা ও পরিচর্যায় নিয়মিত রয়েছে ৪ জন মানুষ। তাদের বেতনসহ মাসিক খরচ হয় প্রায় ৫ হাজার টাকা। নার্সারীর বিবিধ খরচ হয় প্রতি মাসে আড়াই হাজার টাকা। এসব খরচ বাদ দিয়ে মাসে লাভ হচ্ছে ১৫থেকে ২০ হাজার টাকা। তার উৎসাহ এবং সহযোগিতায় আরও ৬ টি ছোট ছোট নার্সারী হয়েছে। চলতি বছরে নতুন ভাবে ৩/৪টি নার্সারী হচ্ছে। তার মতে নার্সারী হতে পারে বেকার সমস্যা সমাধানের হাতিয়ার। ঐকান্তিক ইচ্ছা, সততা, মেধা ও শ্রমের বিনিময়ে নার্সারীর প্রতিষ্টার মাধ্যমে হয়ে ওঠতে পারে স্বাবলম্বী।

যা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপুর্ন বিষয়।
নার্সারী প্রতিষ্টা করতে সরকারী সহায়তার ব্যাপারে আবু মুছা বলেন, কৃষি সম্প্রসারন বিভাগের পরামর্শ ও সহজ শর্তে ব্যাংক ঋন পেলে নার্সারী প্রতিষ্টায় মানুষের আগ্রহ আরও বৃদ্ধি পেতো। কিন্তু সরকারের প থেকে কোন সহযোগিতা করা হয়না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছর বৃ মেলায় নার্সারীর ষ্টল দিয়ে ঢাকডোল পিটানো হলেও নার্সারীর সমস্যা সমাধান ও উন্নয়নে কারো কোন ভুমিকা নেই। ব্রাকের টিআইপি কৃষিবিদ মোঃ লিয়াকত আলীকে নার্সারীর ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন সারা দেশে নার্সারীর প্রতি মানুষকে উৎসাহী করার কাজ করছে ব্রাকের টিআইপি।

ঋন সুবিধা ও প্রশিনের ব্যাপারে কেন উদ্যোগ নেন না জানতে চাইলে তিনি বলেন ব্যাংক ঋনের ব্যাপারে সরকারের সহযোগিতা দরকার। তবে ব্রাক নার্সারী বিষয়ে কোন ঋন কার্যক্রম চালাচ্ছে না, শুধু অর্গানাইজ করছে, উৎসাহীত করছে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×