লাউয়াছড়া বনবিট কার্যালয় থেকে ১০০ ফুট দূরে রাস্তার পাশে প্রায় ৮০ ফুট উঁচু এ বৃটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাছটির বয়স প্রায় ৭০/৭৫ বছর হলেও এতদিন এ গাছটির কোনো পরিচিতি ছিল না। কেউ জানতোওনা যে এটি “আফ্রিকান টিক ওক”।
গত ২০০৬ সালের ৭ জুলাই ভোরে ভয়ংকর ঝড়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া নাশন্যাল পার্কে অবস্থিত দেশের একমাত্র ক্লোরোফর্ম বৃক্ষটি ভেঙ্গে পড়ার পর বন বিভাগ এ প্রজাতির আর কোন গাছ লাউয়াছড়া জাতীয় উদ্যানে আছে কিনা তা সন্ধান করতে থাকে। স্থানিয় বন বিভাগ অনুসন্ধানের এক পর্যায়ে ভেঙে পরা ক্লোরোফর্ম বৃক্ষের মত অবিকল আরেকটি “আফ্রিকান টিক ওক” (ক্লোরোফর্ম ) বৃক্ষের সন্ধান পাওয়া যায়।
জানা যায়, ১৯৩০ সালে কোনো ব্রিটিশ কর্মকর্তা লাউয়াছড়া জাতীয় উদ্যানে ক্লোরোফরা এক্সেলা গোত্রের এবং মরেসি পরিবারভূক্ত দুটি চারা এখানে রোপন করেছিলেন। পরে একটি বৃক্ষ ৩০-৪০ বছর ধরে ক্লোরোফর্ম বৃক্ষ নামে ব্যাপক পরিচিতি লাভ করলেও অপর গাছটির কোনো পরিচিতি ছিল না।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


