দেশে প্রথমবারের মত পর্যটন টাওয়ার স্থাপন করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যøমন্ডিত চায়ের রাজধানী ও বৃহত্তর সিলেটের মৎস্য ভান্ডার হিসেবে সুপরিচিত হাইল-হাওড়ের শ্রীমঙ্গলের বাইক্কা বিলে। উপজেলার কালাপুর ইউনিয়নের হাইলহাওরের বাইক্কা বিলে দেশী বিদেশী পর্যটকদের জন্য এ টাওয়ার স্থাপন করা হয়েছে ।
দেশে প্রথম বারের মত স্থাপিত এ পর্যটন টাওয়ারটি শ্রীমঙ্গল হাইল হাওরে মাছ ও পাখির স্থায়ী অভয়াশ্রম ১০০ হেক্টর আয়তনের জলাভুমি বাইক্কা বিলে স্থাপন করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা মাচ প্রকল্প আরডিএসএর সহযোগিতায় বাইক্কা বিলকে মাছ ও পাখির স্থায়ী অভয়াশ্রমে রুপ দেওয়ার কার্যক্রম শুরু করে।
কার্যক্রমের ধারাবাহিকতায় প্রকল্পটি সফলতার মুখ দেখে। ক্রমশ সেখানে হাজার হাজার পাখি তাদের স্থায়ী অভয়াশ্রম গড়ে তুলে এবং বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের বংশবৃদ্ধির নিরাপদ জলাভুমি হিসেবেও রুপ নেয়। এ খবর ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়লে প্রতিদিন প্রচুর দর্শনার্থীর ভিড় হয় বাইক্কা বিলে । বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার পাখি বিশেষজ্ঞ জন ওমেলী, সুসান, এনথনি কেভালারো ও বাংলাদেশের পাখি বিশেষজ্ঞ ডাঃ রোনাল্ড হালদার।
প্রতিনিধি দলটি বাইক্কা বিল পরিদর্শন করে প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রোপটে বাইক্কা বিল একটি আন্তর্জাতিক মানের পাখির অভয়ারন্য বলে তারা অভিমত প্রকাশ করেন। তবে বিশেষজ্ঞরা ইউরোপ থেকে আগত ‘লেসার কেসট্রেল’ এবং তুন্দ্রা অঞ্চল থেকে আসা ‘হজসন বুশচেট’ নামের পাখি দেখে অভিভূত হন। কারন বাংলাদেশে প্রথমবারের মত এ দু’প্রজাতির পাখির বাইক্কা বিলে উপস্থিতি রেকর্ড করেন তারা। আর এই পাখি দেখার জন্য মাচ প্রকল্প ৫ লক্ষাধিক টাকা ব্যয় করে এ পর্যবেক্ষন টাওয়ারটি স্থাপন করে।
বৃহত্তর সিলেটের মৎস্য ভান্ডার হিসেবে সুপরিচিত এই সুবিশাল হাইল-হাওড়ের বাইক্কা বিলে অতিথি পাখিদের জলকেলি, উড়াউড়ি আর কিচির মিচির শব্দে মুখরিত থাকে।
জানা যায়, গত শীতের শুরুতে এখানে আগত পাখির সংখ্যা ছিল প্রায় ১২ হাজার। এদের মধ্যে রয়েছে মধ্য এশিয়া থেকে আগত ভূতি হাঁস, গুটি ঈগল, সাইবেরিয়া থেকে আগত গিরিয়া হাঁস আর ল্যাঞ্জা হাঁস। এছাড়াও এসেছে পৃথিবীব্যাপি বিপন্ন পাখি পালাসি কুড়া ঈগল। আরোও রয়েছে বালি হাঁস, রাজ সরালি, পান ভুলানি, কাস্তেচড়া, পান কৌরি, রাঙ্গাবক, বেগুনি কালেম ও মেটে মাথা টিটি প্রভৃতি পাখি।
ছবির ক্যাপশনঃ বাইক্কা বিলে পর্যটন টাওয়ার ও বিলে উড়ন্ত পাখির ঝাঁক
আলোচিত ব্লগ
জাতিসত্তার পরিচয়ের বাজার
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন
একটা ছিলো সোনার কণ্যা, মেঘ বরন কেশ!!!!

শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন
‘ছুটি’র স্মৃতি
(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন
যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।