somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যোগেশ দত্তঃ জীবন যুদ্ধে পরাজিত এক মুক্তিযোদ্ধা

০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাথা গোজার ঠাই নাই। ভাইয়ের বাড়িতে থেকে দিন কাটছে। বয়সের ভারে কোন কাজও করতে পারেন না। কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লীপুর গ্রামের যোগেশ দত্ত একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের টানে ৩৩ বছর বয়সে যুদ্ধে গিয়েছিলেন। ৭১ এর রণাঙ্গণের বীর যোগেশ দত্ত খুবই মানবেতর জীবন-যাপন করছেন আজ।

অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসকরা বলেছেন, জরুরি ভিত্তিতে অপেন হার্ট সার্জারি করানোর জন্য। বর্তমানে তিনি একিউট অ্যানটারোসেপটাল এম আই ও ক্রমিক রেনাল ফেলিউর ও ক্রনিক এসট্রা কটিভ পাল সোনারী ডিজিজে ভোগছেন। একাত্তরে পাক বাহিনী বাংলাদেশে প্রবেশ করে কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় এসে বিভিন্ন ঘর বাড়ির সাথে মুক্তিযোদ্ধা যোগেশের ঘর জ্বালিয়ে দেয়। তার নিজ গ্রামসহ এলাকায় চলে গণহত্যা। তিনি নিজ চোখে এগুলো দেখে আর ঠিক থাকতে পারেন নি। ঘৃণা ও প্রতিশোধের আগুণ জ্বলতে থাকে তার মনে। তাই নিজ মাতৃভূমি ও নিজ মাতৃভূমির সন্তানদের পাক বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য সিদ্ধান্ত নেন মুক্তিযোদ্ধে অংশ নেওয়ার।

পাক বাহিনীর হাত থেকে প্রাণে রক্ষার জন্য দেশ ছেড়ে যাওয়া ভারতগামী জনতার সাথে তিনিও চলে যান সীমান্তের ওপারে। শরনার্থী ক্যাম্পে আশ্রয় নিয়ে নামলেখান মুক্তিযোদ্ধা তালিকায়। ক্যাপ্টেন সাজ্জাদুর রহমানের নেতৃত্বে ভারতের কুমার ঘাটে ট্রেনিং নেন তিনি। ট্রেনিং শেষে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে যুদ্ধ করেন মুন্সিবাজার এলাকায়। তিনি তার যুদ্ধকালীন স্মৃতি চারণ করে বলেন, মুন্সিবাজার এলাকায় পাক বাহিনীর সাথে আমাদের যুদ্ধ হয়েছিল দীর্ঘদিন। যুদ্ধে পাক বাহিনীর বন্দুকের গুলি এসে লেগেছিল আমার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে। তবুও যুদ্ধের ময়দান থেকে পিছপা হয়নি আমি। মাতৃভূমিকে স্বাধীন করেই ঘরে ফিরেছিলাম। যুদ্ধে ১৫ জন পাকসেনা নিহত হয়েছিলো।

দীর্ঘ নয়মাসের যুদ্ধে তার সহযুদ্ধারা ছিলেন, নজিব আলী, শিশির মিয়া, আব্দুল সোবহানসহ আরো অনেকেই। যুদ্ধ পরবর্তী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাপ্টেন এনামের নিকট অস্ত্র জমা দিয়ে বাড়ি ফেরেন তিনি। লেখাপড়া জানা না থাকায় জীবন রার্থে বেছে নেন কৃষি কাজ। নিজের জমি ও অন্যর জমি বর্গাচাষ করে চলতে থাকে সংসার। অভাবের সংসারে সুখ না থাকলেও দুবেলা পেট ভরে দু’মুঠো ভাত ছিল। কিন্তু কিছুদিন না যেতেই যুদ্ধে গুলিবিদ্ধ পায়ের আঙ্গুলের যন্ত্রণা বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য ভারত যেতে হয় তাকে। জমানো কোনো টাকা ছিলো না। তাই নিজের কৃষি জমি বিক্রি করে অর্থের যোগার করেন। ৫ সন্তানের জনক মুক্তিযোদ্ধ যোগেশ দত্ত তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে দিতে বিক্রি করেছেন, জীবনের শেষ সম্বল বসত ভিটাও। আজ তার মাথা গোজার কোনো ঠাই নেই!

বয়সের ভারে জীবিকা নির্বাহেরও কোন পথ নেই। সম্প্রতি জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি আজ মৃত্যুর মুখোমুখি। চিকিৎসকরা বলেছেন জরুরি ভিত্তিতে অপেন হার্ট সার্জারি করানোর জন্য, আর সেজন্য প্রয়োজন ২ ল টাকা। মুক্তিযোদ্ধা যোগেশ দত্ত বলেন, ঠিকমতো দুবেলা অন্নের জোগারই করতে পারছি না, চিকিৎসার দু ল টাকা জোগার করব কোথা থেকে। যুদ্ধের সময় কোন কিছু পাওয়ার আশায় যুদ্ধ না করলেও, স্বাধীন দেশে চিকিৎসার অভাবে মরতে হবে মুক্তিযোদ্ধাদের একথা কখনও ভাবিনি। দেশ স্বাধীন করা এই মুক্তিযোদ্ধা তার জীবন কাহিনী বর্ণনা করতে গিয়ে দুচোখের পানি ধরে রাখতে পারেনি। তিনি বলেন, স্বাধীনতার ৩৬ বছরে চাওয়া পাওয়ার কোন হিসাব করিনি। নয় মাস যুদ্ধ করে একটি স্বাধীন দেশ পেয়েছিলাম, বাঙালির হাজার বছরের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় মহান মুক্তিযোদ্ধে অংশ নিয়েছিলো। তিনি বলেন, জীবনের চেয়ে বড় পাওনা আর কি হতে পারে।

৭১এর পাক বাহিনীর নিকট হার না মানা বীর মুক্তিযোদ্ধা আজ হার মেনেছেন দুরারোগ্য ব্যাধির নিকট। ৭১ এর মুক্তিযোদ্ধে জয়ী হলেও আজ জীবনের শেষ প্রান্তে এসে জীবন যুদ্ধে পরাজিত। বর্তমানে প্রতিদিন উর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বাজারে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ৫শ টাকায় অর্ধহারে অনাহারে দিন কাটছে তার। ভূমিহীন এই গরীব মুক্তিযোদ্ধার চোখে ও মুখে আজ শুধু অসহায়ত্বের ছাপ। নিজ হাতে স্বাধীন করা দেশে আরো কিছুদিন বেঁচে থাকার আকুতি।

বর্তমানে ৭০ বছর বয়সের মুক্তিযোদ্ধা যোগেশ দত্ত অশ্রুসিক্ত নয়নে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ও সেনাপ্রধানসহ সমাজের হßদয়বান ও দানশীল ব্যক্তিত্বের নিকট তাকে একটু সাহায্যের জন্য আকুল আবেদন জানান। জাতিকে স্বাধীন দেশ উপহার দেওয়া বীর মুক্তিযোদ্ধা যোগেশ দত্ত সবার একটু সাহায্য সহযোগিতা পেলে সুস্থ হয়ে উঠবেন দুরারাগ্যো ব্যধি থেকে। জাতিকে লাল সবুজের পতাকা এনে দেওয়া এই মুক্তিযোদ্ধা সনদ নং- ০৫০৪০৩০০৪১।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:০৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×