১৯২৬ সালের সিলেটের মাছিমপুরে মনিপুরী মেয়েদের পরিবেষ্টিত রাস নৃত্য উপভোগ করে মুগ্ধ হয়েছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পরে কবিগুরু কমলগঞ্জের নৃত্য শিকক্ষ নীলেশ্বর মুখার্জীকে শান্তি নিকেতনে নিয়ে প্রবর্তন করেছিলেন মনিপুরী নৃত্য শিক্ষা ।
আজ মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহা রাস লীলাকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ হয়ে উঠেছে প্রাণবন্ত। প্রতি বছরের মত অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মাহরাস লীলা উৎসব। মনিপুরী অধ্যুষিত জেলার আদমপুরে ও মাধবপুরে আশ্বিন মাসের শেষ ভাগেই এই উৎসবের সাড়া পড়ে যায়। মনিপুরী সম্প্রদায়ের লোকের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকেরাও মেতে ওঠে একদিনের এ আনন্দ উৎসবে।
মনিপুরী সম্প্রদায়ের মৈথৈ ও বিষ্ণুপ্রিয়া মনিপুরীদের আয়োজনে কমলগঞ্জের আদমপুর ও মাধবপুরের রাসোৎসবের জন্যে তৈরী মণ্ডপগুলো একটি রাত্রির জন্যে হয়ে উঠে হাজারো মানুষের মিলন কেন্দ্র। সাদা কাগজের নকশায় সজ্জিত মণ্ডপগুলোতে দূর-দূরান্ত থেকে আগত মনিপুরী নৃত্য শিল্পীদের সুনিপুণ অভিনয় যেন মন্ত্র মুগ্ধ করে রাখে দর্শনার্থীদের।
যতোই দিন যাচ্ছে ততোই রাসোৎসবের আকর্ষণ বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উৎসবে দর্শনার্থীর সমাগম। তুমুল হৈচৈ, আনন্দ উৎসাহ ঢাক-ঢোল, খোল করতার আর শঙ্খ ধ্বনীর মধ্য দিয়ে হিন্দু ধর্মের অবতার পুরুষ শ্রী কৃষ্ণ ও তার সখি রাধার লীলাতে ঘিরে এই একটি দিন বছরের আর সব দিন থেকে ভিন্ন আমেজ নিয়ে আসে মনিপুরীদের জন্য। রাসলীলায় মনিপুরী নৃত্য শুধু বাংলাদেশেই নয় গোটা ভারতীয় উপমহাদেশের তথা সমগ্র বিশ্বের নৃত্য কলার মধ্যে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে।
এ জেলায় প্রায় এক মাস আগ থেকেই চলে রাস উৎসবের প্রস্তুতি। মনিপুরী সম্প্রদায়ের বাড়ি বাড়ি কুমারী কিশোরদের রাস লীলায় অংশগ্রহণ করার জন্যে নৃত্য ও সংগীতের তালিম নেয়ার ধুম পড়ে যায়। এ ক্ষেত্রে তাবৎ বাড়িতে রাসধারী ও রাস লীলার উস্তাদ এনে শিক্ষা দেয়ার রেওয়াজ প্রচলিত। আনুমানিক ৪০/৫০ জন কিংবা ততোধিক সংখ্যার কিশোরী এ রাস লীলায় অংশগ্রহণ করে থাকে।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে সানা ঠাকুর মন্ডপ প্রাঙ্গনে মৈথৈ মণিপুরী সম্প্রদায়ের রাসলীলা উৎসবে কর্মসূচীর মধ্যে রয়েছে আজ ২৪ নভেম্বর শনিবার সকাল ১১ টায় শিশু কিশোরদের অংশ গ্রহনে রাখাল নৃত্য, সন্ধ্যা ৬ টায় গুনিজন সংবর্ধনা, রাত ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১১ টায় নিপা পালা ও রাত ১২ টায় মহারাসলীলা।
অপরদিকে মাধবপুর ইউনিয়নে বিষ্ণুপিয়া মনিপুরীরা ললিতকলা একাডেমী জোড়া মন্ডপ প্রাঙ্গনে ২৪ নভেম্বর শনিবার সকাল ১১ টা থেকে গোধূলী লগ্ন পর্যন্ত গোষ্ঠলীলা,সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মণিপুরী সংস্কৃতি শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ পর্যন্ত পালা কীর্তন ও রাত ১১ টা থেকে পরদিন ভোর পর্যন্ত শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ।
উপজেলা সদর থেকে কমলগঞ্জ কুরমা সড়ক ধরে সোজা ৫ কিলোমিটার দক্ষিণে আদমপুরে মৈথৈ মনিপুরী সম্প্রদায়, ভানুগাছ চৌমুহনা থেকে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কে ৩ কিলোমিটার দুরত্বে অবস্থিত মাধবপুর মাধবপুর জোড়ামন্ডপে বিষ্ণুপিয়া মনিপুরীরা প্রতি বছর আয়োজন করে এ উৎসবের এ বছর অনুষ্ঠিত হবে ১৬৫ তম এই মহা রাসলীলা।
আলোচিত ব্লগ
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।