আমার ভাবনা এবং ভালবাসা............../ভাস্কর চৌধুরী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাঝে মাঝে যখন শত ব্যস্ততার মাঝে ভাবনা নামক শব্দের সাথে কিছু আলাপ হয় তখন একটি বিষয়'ই আমি সবসময় ভাবি। বিষয়টি যদিও আপেকিক্ষ! তারপরও কেন জানি, কোন কারণে বার বার আমাকে ভাবায়। আমার ভাবনার শুরু এবং শেষটুকু যেন ঐ ভালবাসাকে নিয়ে। ভালবাসা কি কখনও আমার মাঝে ছিল কিংবা আমি কি ভালবাসার মাঝে কখনও ছিলাম। হয়তো ! আবার হয়তো না।
তারপরও একটা বিষয় সত্য যে ভালবাসাকে কেন জানি খুব আপন মনে হয়। মনে হয় পৃথিবীর সবটুকু ঐ ভালবাসার জন্য। যে ভালবাসার জন্য আমি, আমরা খুব কাছাকাছি। মাঝে মাঝে ভালবাসার রঙ, তুলি দিয়ে ভালবাসার উদ্যানে ভালবাসার ফুল ফুটাই। যদিও শত ব্যস্ততার বেড়াজালে ভালবাসাকে মাঝে মাঝে ভূলে গিয়ে মনে হয় ভালবাসা বোধহয় আমার চারপাশে নেই!!! বড্ড একা। নিঃসঙ্গ। নির্বাক আবার কখনো স্ববাক হয়ে যাই এই ভালবাসার জন্যই।
মাঝে মাঝে কেন জানি এত আপন মনে হয় আমার চারপাশের মানুষগুলিকে। মনে হয় কতকাল কতবছর ধরে আমি চিনি এই মানুষগুলোকে। যেন হাজার বছরের পরিচিত এই মানুষগুলোর মূখ। আবার যখন কারও মূখ কখনো দেখা হয়নি, শুধু কথা ও কন্ঠের সংমিশ্রণে কারও সাথে পরিচিত হই তখনও মনে হয় কত আপন, কতকাল ধরে যে তাকে চিনি। সেই গানটি........“আমি চিনি গো চিনি তোমারে.....................ওগো বিদিশীনি।”
চেনা অচেনা মুখগুলোর প্রতি আমার ভালবাসার চিরকুটমালা যে কত বড় তা হয়তো বলে বুঝানো যাবে না। হয়তো আমার কন্ঠে এমন কোন কথামালা নেই যে তা দিয়ে তাদের সম্বোধন করি। মাঝে মাঝে যখন ব্যস্ততা, ব্যস্ততা আর ব্যস্ততার মাঝে হাবুডুবু খাই তখন লাইফটা বড় পাংশে মনে হয়। মনে হয় জীবনের শুরু আর শেষ হয়তো এই অদমের বোঝা হবে না আর কখনই। তখন হয়তো বুঝতেও পারি না।
ঠিক তার বিপরীত।
যখন লাইফের এ যাত্রায় কেউ, কোন মানব-মানবী, পরিচিত কিংবা অপরিচিত মূখ চোখের সম্মুখে ভেসে উঠে, যখন তাকে নিয়ে ভাবতে থাকি, যখন আমার সবটুকু তাকে নিয়ে, তখন মনে হয় প্রভু তুমি আমাকে আরও সাড়ে সাত'শ বছর পূর্নঃজন্ম দিও। যাতে আমি বারবার ফিরে আসতে পারি সেই মানুষগুলোর কাছে। শুনতে পারি তাদের সেই কথামালা। জানতে পারি তাদের সুখ-দুঃখ। আর যেন বারবার জন্মাতে পারি আমার এই বাংলায়। বাংলাদেশে।
২১টি মন্তব্য ২০টি উত্তর
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।