somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিমেয়ে আর আমি!

০৯ ই মে, ২০১৬ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেয়েটার চাহনি দেখেই প্রেমে পড়েছিলাম!

ক্লাস নাইনে পড়া সেই বৃষ্টিমেয়ে! মেয়েটার মধ্যে আর বৃষ্টির মধ্যে কেমন অদ্ভুত একটা মিল ছিল। মেয়েটা যতবার আমার দিকে তাকিয়ে চোখ বাঁকা করত ঠিক ততবারই আকাশ বাঁকা হয়ে ঝুম বৃষ্টি নামত। আর আমি বৃষ্টির মধ্যে পাগল হয়ে ছুটতাম মেয়েটার পিছনে।

ঝুম বৃষ্টির মধ্যে মেয়েটা খোলা চুলে যখন ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেঁটে যেত তখন আমার ভিতরে ঘূর্ণিঝড় শুরু হয়ে যেত। ভয়ংকর ঘূর্ণিঝড়! যা আমাকে বারবার মেয়েটার প্রেমের সাগরে হাবুডুবু খেতে বাধ্য করত।

একসময় সেই বৃষ্টিমেয়েও আমাকে ভালবাসতে শুরু করেছিল!

খুশিতে আমি নিজের যত্ন নিতে ভুলে গেলাম। পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষন বৃষ্টিমেয়েকে নিয়ে মেতে থাকতাম। এমনও হয়েছে যে ক্লাসের পড়া লিখতে গিয়ে আমি ভুল করে মেয়েটার নাম লিখে ফেলেছি! ভয়ংকর হলেও ভালবাসা ছিল অসামান্য।

এত এত ভালবাসা নিয়ে প্রতিদিন আমার আকাশে খুব সুন্দর একটা সূর্য উঠতে শুরু করল। বৃষ্টিমেয়ে দুহাত ভরে ভালবাসা নিয়ে প্রতিদিন সকালে স্কুলের সামনে একটা বটগাছের নিচে আমার জন্য দাড়িয়ে থাকত। আর আমি পথে আসার সময় ঘাসফুল
কুড়িয়ে এনে বৃষ্টিমেয়েকে দিতাম। প্রচণ্ড খুশি হয়ে মেয়েটা আমার হাতের একটা আঙ্গুল শক্ত করে ধরে স্কুলের পথে পা বাড়াত।

হা! হা! হা!
হাসির মাধ্যমে একটু পৈশাচিক আনন্দ নেবার চেষ্টা আরকি! বুঝতেই পারছেন হন্টক হিমুর ভীষণ কষ্ট হচ্ছে এখন।

রিলেশনশিপের কয়েকমাস পরে হঠাৎ একদিন মেয়েটা বলল, "দয়া করে আরআমাকে বিরক্ত করবেন না।"
আমার মনে আছে, আমি সেদিন বৃষ্টিমেয়েকে কিছুই বলতে পারিনি। তবে আমার চোখ থেকে বেশ বৃষ্টি ঝরাতে পেরেছিলাম।

এসব নিয়ে আর কিছু লিখতে পারছিনা। হাতখানা অবশ হয়ে আসছে।

গত সোমবার মেয়েটাকে দেখেছিলাম। প্রায় ৪ বছর পর! আমি মেয়েটার চোখের দিকে তাকাইনি। যদি আবার প্রেমে পড়ে যাই! কিন্তু মেয়েটা তাকিয়ে ছিল। হয়ত অনেকখানি ঘৃণা নিয়েই তাকিয়ে ছিল। না হলে অনেকখানি বিস্ময়!

বিস্ময় হতেই পারে। কেন হবেনা? আজকের আমি আর সেদিনের আমির মধ্যেযে অনেক তফাৎ!

[হিমুরা প্রেমে পড়েনা। কিন্তু আমি পড়েছিলাম। কিছুই করার নেই!]
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ দুপুর ১:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×