আমি জিততে চাই (!)
১৯ শে মে, ২০১৬ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পেটে প্রচণ্ড ক্ষুধা লাগায় দুপুরের দিকে এক বৃদ্ধের দোকানে গিয়ে চা আর রুটি খেয়েছিলাম।
টাকা দিয়ে হাঁটা শুরু করতেই লোকটা পিছন থেকে ডাক দিয়ে বলল, "মেয়াসাব, টাহা তো চিরা। পালডায় দেন।" আমি টাকাটা হাতে নিয়ে ফেলে দিলাম। এমন ছিঁড়া একটা টাকা লোকটাকে দিয়েছি বলে লজ্জা লাগছিল। বৃদ্ধ আমার দিকে যখন অবাক হয়ে তাকিয়ে ছিল তখন আমি লোকটাকে একেবারে কচকচে একটা নোট দিলাম। লোকটা খুব যত্ন করে টাকাটা দেখে বাকি টাকা আমার দিকে বাড়িয়ে দিল। আমি লজ্জায় মাথা নিচু করেই টাকাটা পকেটে নিয়ে বাসে উঠলাম।
বাসে থাকাকালীন পুরোটা সময় অদ্ভুতভাবে কেটে গেছে বৃষ্টিভেজা প্রকৃতি দেখতে দেখতে। প্রকৃতির প্রেমে এতটাই বিভোর হয়েছিলাম যে, ফোনে আসা ১১ টা কলের কোন শব্দ শুনিনি। বাসায় ফিরে বিশ্রাম নিতে গিয়ে যখন টাকা গুছিয়ে রাখছিলাম তখন দেখি বৃদ্ধের দেয়া টাকাটা একেবারে অচল (!)
না, আমি আজও ঠকেছি। আসলেই আমাকে দিয়ে কিচ্ছু হবেনা। :-(
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন