৯৬ তে বিচিলেস (আর্মিদের ভাষায়) ভাইভার আগে আমার এক ফ্রেন্ড (যার বাপ রিটায়ার্ড সদস্য পিএসসি) আমাকে উৎসাহ দিচ্ছিল ঘুষ দিয়ে ঢোকার জন্য তার বক্তব্য “৪/৫ লাখ ঘুষ নিয়ে বসে থাকে আর তুই দিবিনা”।
তখন তো এর ভাব সম্প্রসারন বুঝি নাই, অনার্স মাত্র পরীক্ষা হয়েছে এখনই এই অনৈতিক কর্মকান্ড... কিছু হলে এমনিই হবে।
সেই এমনি ....
ওটা যে বাংলাদেশ আমলে রহিত হয়ে গেছে জানা ছিল না। যখন জানলাম তখন আর প্রয়োগের যায়গা নাই। শেষ চুংগা টা দিল হযরত বাকীর (আঃ) সোনালী ব্যাংক। তখন আমার ৩৫ ও পার।
আমার ভাইভার পরের দিন হল আমার এক ক্লাশমেটের ভাইভা তারে পিএস সি বারান্দাতেই এক লোক ( পিওন বা কর্মচারী হবে) অফার করেছিল “২ লাখ দেণ চাকরি তো চাকরি যে যায়গায় চান পোস্টিং করাইয়া দিমু” রুমির কনফিডেন্ট ছিল সে রাজী হয় নাই, সে পরিবার উন্নয়নের জন্য চান্স পাইল। আমারে অফার করলে চান্স নিতাম হয়ত।
আমারে এই জাতীয় অফার দিছিল পেট্রোবাংলার এক পরীক্ষার পর, রিটেন দিয়া বাইর হইছি আইবিএ থেকে, মাঠ দিয়ে আসছি এক লোক কর্মচারি গোছের কাছে এসে বলল, “পরীক্ষা তো ভালই দিলেন, রুমে (নাম মনে নাই) আমার সাথে দেখা কইরেন” যথারিতী আমি পাত্তা দেই নাই,
এরপর আরো ২ বার রিটেন পর্যন্ত গেলাম কিন্তু পূর্বের রিটেনে নকল করার স্টাইল আর ৩০মিনিট আগে ৫০ টাকায় প্রশ্ন বিক্রি হতে দেখে (ইডেন কলেজ ২০০২ বা ২০০৩ এ ২১তমতে মনে হয়) আর পরীক্ষা দিয়া সময় নষ্ট করি নাই।
আমার রুমমেটগুলা ব্যাংকে ঢুকল একটা বহু কাঠ খড় পুইরা ৪/৫ বছর গরু ছাগলের মত পরিশ্রম কইরা শেষে ঢুকল, ওর জন্য খুশি হইছি, মাগার আর এক চোদনা শশুর বিবির নেতা সে সুবাদে ঢুকল, মোস্ট ওয়ান্টেড খ্যাত ব্যাংকে, আর আমারে (সম্ভবতঃ বাকি অনকেরেই ) শুনাইল তারে বিআরসি র ওয়েটিং লিস্ট থেকে ডাকছে। আমি ঘাস খাই ওরে কে কইল কে জানে।
ওর বউ ও ঢুকল আর এক ব্যাংকে, যে কিনা ব্যাংকের রিটেন পরীক্ষা উৎরাইতে পারে নাই বলে আমাদের সামনে তার বউরে তিরস্কার করছিল। তার বড় ভাই আবার খোলেদা জিয়ার এপিএস ছিল ৯১ সেশনে এবার তো মনে হয় পুরা পি এসই বা তার ও বেশী কিছু ছিল, ভাবি যুব মন্ত্রনালয়ে, মেঝ ভাই আদি কাল থেকে ঔ সংশ্লিস্ট ব্যাংকে।
আমার বাপদাদা কেউ চাকরি কি জানেনা। আমি এই নতুন রাস্তায় গিয়া পড়ছি ফান্দে। কোন মামা চাচাই কিছু জানেনা, তারা উপকারের চেয়ে অপকারই বেশী করছে। বোকচোদ বইলা না হয় চাকরি বিষয়ে বাংলাদেশ ২০০ বছর আগাইয়া আছে এ খবর না রাইখা।
তাই কই যারা এখনো লাইন ধরেন নাই যলদি লাইন ধরেন নয় খোজেন, অচিরেই বাংলাদেশ আরো ৫০ বছর আগের ২০০ সহ ২৫০ বছর আগাইয়া যাইব আর আপনি ঘুইরা ঘুইরা জুতা ক্ষয় করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



