somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোর কপাল আজ সত্যি সত্যিই খারাপ! :(( :(( :((

১০ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লবন দিয়ে কাচা হলুদ চিবিয়ে খেয়েছেন কখনো? অথবা শুকনা মরিচ গুড়ু দিয়ে দাতৈ গোটা ? দারুন লাগে না খেতে? কাচা হলুদ অথবা গুড়ু মরিচ দিয়ে দাতৈ গোটা খেতে যেমনই লাগুকনা কেন শারদীয় ফুরফুরা মেজাজে থেকে হঠাৎবাদী কোন এক বেদ্দপের সাথে আচমকা ঝগড়া বাধিয়ে তার নাক ফাটিয়ে নিজ হাতে ব্যাথা পেতে কিন্তু আমার একদমই দাতৈ গোটার মত টেস্টি লাগে না :(( :((

:P :P হে হে হে! বির বির করে কি বলছি এসব? চলেন একটা কৌতুক শুনি! ওই যে [পুলিশের সেই বিখ্যাত কৌতুক টা!] :D
;)
এক মধ্যবয়েসী ভদ্রলোক, রাতে বউয়ের সাথে ঝগড়া করে সকাল সকাল নাস্তা না করেই অফিসের উদ্যেশ্যে বাসা থেকে বের হলেন, দারোয়ান তখনো গেট খুলেনি, আধাঘন্টা দাড়িয়ে থেকে বের হলেন, পথে নাস্তা করতে বাইক থেকে নামলেন, এমন সময় এক দুস্কৃতিকারী কাক নাক বরাবর অব্যার্থ মিসাইল ছুড়লেন!
কি আর করা বেচারা! নাস্তা না করেই ছুটলেন অফিসের পথে! পথি মধ্যে অনেকটাই জনশূন্য রাস্তায় ছিনতাইকারী হাল্কা মারধর করে মোটরবাইক কেড়ে নিয়ে পালিয়ে গেল! বেচারা রাগে, শোকে দুঃখে কাদতে লাগলেন! এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল এক পুলিশ অফিসার!

তিনি পুলিশ অফিসারকে সবিত্তার খুলে বলে তার সাহায্য চাইলেন! পুলিশ অফিসার ঠান্ডা মাথায় সব শুনে মুচকি হাসতে হাসতে বললেন! আমি যাচ্ছিলাম আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে!
লুঙ্গি খোল! হালার পুত! তোর আসলেই আইজকা কপাল খারাপ!]
+=========================================+

["এসো গো শারদলক্ষী
তোমার শুভ্র মেঘের রথে,
এসো কাশবন নিলপথে
পুর্নিমা পুর্নতা ভরা চাদের পালকি রথে,
ধৌত শ্যামলঅ আলো ঝলমল বনগীরি পর্বতে
ভিজাই শুধাই সিক্ত করি হে মনেরও আকাশ "]

নজরুল রবি হুমায়ুন আহমেদের শারদীয় জোস্না-সাহিত্যের পৃস্ঠায় ল্যাপ্টানো এমনতরো প্রকৃতিতে, মধ্যরাতে লক্ষার জলে নাও ভাসিয়ে গলুইয়ে শুয়ে শুয়ে কখনো কি অপরুপ প্রকৃতিতে নিজেকে হারিয়েছেন?

এমন একটা রাত, এক আকাশস্ফটিক স্বচ্ছতা পানে তৃপ্ত হয়ে একটা নির্মল ঘুম শেষে আসা প্রভাত, কতটা স্মরনীয় হয়ে থাকতে পারে বলুন তো?

হ্যা, গতরাতেই এমন একটা তরমুজিয় তরতাজা স্মৃতির ওএস ইনস্টল দিয়েছি, তবু এমন একটা রাত শেষে ফিরে আসা আজকের (২৫ আশ্বিন ১৪১৮) সকালটাও স্মৃতির পাতায় খোদাই করে রাখা একপাটি দুঃস্মৃতির দাগ হয়েই রইবে এক ভদ্র মোটর সাইকেল আরোহীর কল্যানে,
ঘটনা :- আর্মি স্টেডিয়াম এর ঠিক সামনেই ইয়্যুনিভার্সাল জ্যাম এ হাফসাফ না করে বাস থেকে নেমে এটুকু পথ (বনানী) হেটে যাওয়াটাই ভাল মনে করে নেমে পড়লাম।
ফুটপাত দিয়ে আরো অনেকের মতো আমিও হেটে চলছি, পেছন থেকে একটু পর পর বেদ্দপ X( মোটরসাইকেল আরোহীগুলো বিরক্তিকর সাইরেন বাজিয়ে (না পারে গায়ের উপর দিয়ে সাই সাই করে) চলে যাচ্ছে, ব্যাপারটা (একটু পর পর মোটর সাইকেল আরোহীদের সাইড দেয়া) চরম বিরক্তিকর এবং একটা অন্যায়কে প্রশ্রয় দেয়া ভেবে আর সাইড দেব না সিদ্ধান্ত নিলাম, আর হেলে দুলে চলতে থাকলাম বাকি পথ!
এদিকে, পেছনে বারবার সাইরেন বাজিয়েও আমাকে ফুটপাথ থেকে বিতারিত করতে না পেরে এক ভদ্রলোক আমার পায়ের উপর মোটরসাইকেল তুলে দিল!
রাগান্বিত স্বরে কারন জিজ্ঞেস করায় উল্টা আমি কেন উনাকে (ওই ভিআইপি পার্সন) রাস্তা ছেড়ে দিচ্ছিনা তার জন্য উল্টা ঝারি!

আমি কেন ফুটপাত ছাড়ব? তর্কাতর্কির এক পর্যায়ে (ফুটপাত কি উনার জন্য বরাদ্ধকৃত পৈতৃক সম্পত্তি কিনা জিজ্ঞাসা করায়) উনি আমাকে চর মারতে উদ্ধত হলেন, (আত্মরক্ষার কৌশলটুকু কাজে লাগালাম)! উনার আঘাত বা হাত দিয়ে ফিরিয়ে মাসুদ রানা ইস্টাইলে পাল্টা দু'ঘা লাগিয়ে দিলাম, (ঘাড়ের নীচে, বাম কানের বা পাশে) বেচারী ভদ্রলোক (ভদ্রলোকের বয়েস ৪০ এর কাছাকাছি) প্রথমটাতেই কাবু, দ্বিতীয়টাতে সামান্য লক্ষভ্রস্ট হয়ে নাকে আঘাত প্রাপ্ত হয়ে ব্লিডিং শুরু হল ! চারিদিকে লোকজন জড়ো হল!

সেইসাথে 'ঘটনা ঘটেটেড' অব্যবহিত পরেই এলেন মাননীয় পুলিশ সার্জেন্ট, সবিস্তার শুনে উনি মোটরসাইকেল আরোহীকে বৈধ কাগজ দেখাতে না পারায় উল্টো মামলা করে দিলেন!

গোবেচারা হুপু, মুচকি হাসতে হাসতে চলে এল তার আপন গন্তব্য!

ফুটপাত দিয়ে অচেনা ওই মোটর সাইকেল আরোহী ভাইয়া, দুঃখিত, আমি সত্যিই দুঃখিত, আপনাকে রক্তাক্ত করার আমার কোনই ইচ্ছে ছিল না ভাইয়া! কিন্তু কি করব বলুন ভাইয়া! আপনার কপাল যে আজ সত্য সত্যিই (অফিসের সিনিয়র কলিগের কাছে শোনা সেই বিখ্যাত কৌতুক! "হালার পুত, আজকে তোর কপাল আসলেই খারাপ!") খারাপ:((:((:((:((:((:((
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩৪
২৫টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×